তৃণমূলে ফিরতে পারে জেলা পর্যবেক্ষকের পদ, নজরে ২৬’র নির্বাচন

জেলায় দলের পর্যবেক্ষক পদ আবারও ফিরিয়ে আনতে চান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুব শীঘ্রই নেওয়া হবে সিদ্ধান্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন তিনি রাজ্যের একাধিক জেলায় দলের পর্যবেক্ষক হিসাবে কাজ করতেন। কিন্তু তাঁর তৃণমূল ত্যাগের পরে পরেই সেই পদ তুলে দিয়েছিল তৃণমূল(TMC)। এখন জোড়াফুল শিবিরে কান পাতলে শোনা যাচ্ছে, সেই পর্যবেক্ষক পদ(District Observer Post) আবারও ফিরিয়ে আনতে চান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। দলের শীর্ষ নেতৃত্ব তাঁর এই প্রস্তাব মেনে নিলে ৩ বছর বাদে আবারও তৃণমূলের সংগঠনে ফিরতে চলেছে দলের জেলা পর্যবেক্ষকদের পদটি। ২০২১ সালের ২৬ মার্চ এই পদ আনুষ্ঠানিকভাবে উঠিয়ে দেওয়া হয়েছিল। এবার সেই পদের প্রত্যাবর্তনের পালা। নেপথ্যে থাকছে ২৬’র বিধানসভা নির্বাচন(Assembly Election 2026)। যেহেতু এবারে সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে দেখা গিয়েছে, বেশ কিছু জেলায় দলের নেতারাই দলের বিরুদ্ধে ভোট করিয়েছেন, তাই দলের জেলা পর্যবেক্ষক পদ ফেরা উচিত বলেই মনে করেন অভিষেক। কার্যত তাঁর উদ্যোগেই এই পদ ফের ফিরতে চলেছে তৃণমূলের সংগঠনে। জোড়াফুল শিবির সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন বাংলার সঙ্গে আলোচনা না করেই জল ছাড়ছে ডিভিসি, জানালেন আলাপন

তৃণমূল কংগ্রেসের সংগঠনে খুব বড় রদবদল হয়েছিল ২০২১ এর ২৬-এ অগস্ট। অনেকে মনে করছেন, তিন বছর পর তেমনই বড় রদবদলের পথে হাঁটছে তৃণমূল। আর সেটার নেপথ্যে থাকছেন অভিষেক। দলে রদবদলের নানা সম্ভাবনার মধ্যেই তৃণমূলে এখন জোর চর্চা দলে কি জেলা পর্যবেক্ষক পদ ফেরার সম্ভাবনা নিয়েও। সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে লোকসভা আসন ভিত্তিক পর্যবেক্ষক নিয়োগ করেছিল তৃণমূল। উদাহরণ হিসাবে বলা যায়, রানাঘাট কেন্দ্রের জন্য সব্যসাচী দত্ত, বাঁকুড়া-বিষ্ণুপুর কেন্দ্রের জন্য সমীর চক্রবর্তী কিংবা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জন্য জয়প্রকাশ মজুমদার। এছাড়া গুরুত্বপূর্ণ জেলায় রাজ্য নেতাদের অলিখিত পর্যবেক্ষক হিসাবে কাজ করতে দেখাও গিয়েছে বিগত দিনে। যেমন পূর্ব মেদিনীপুরের পঞ্চায়েত নির্বাচনের আগে অঘোষিত পর্যবেক্ষক হিসাবেই কাজ করতে দেখা গিয়েছিল কুণাল ঘোষকে। পর্যবেক্ষক পদ না থাকলেও উত্তরবঙ্গের নানা নির্বাচন, পাহাড়ের নির্বাচনের ক্ষেত্রে একপ্রকার পর্যবেক্ষকের ভূমিকাই পালন করতে দেখা যায় অরূপ বিশ্বাসকে।

আরও পড়ুন অবৈধ পার্কিংয়ের জের, যশোর রোডে ৭কিমি লম্বা যানজট

মালদহ, মুর্শিদাবাদের ক্ষেত্রে একই ভূমিকা পালন করেন ফিরহাদ হাকিম। বীরভূম, পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে এই ভূমিকায় ছিলেন সুব্রত বক্সী। শুধু তাই নয়, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে প্রতি কেন্দ্রে গণনা পর্যবেক্ষকও নিয়োগ করেছিল তৃণমূল। গত ২ জুন এই পর্যবেক্ষকদের নিয়ে ভার্চুয়াল বৈঠকও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে ব্যাপক রদবদলের জল্পনার মাঝে এখন নয়া চর্চা, দলে কি এবার তবে আনুষ্ঠানিকভাবে আবারও জেলা পর্যবেক্ষক পদ ফেরানো হতে চলেছে? তৃণমূল সূত্রে খবর দলের সাংগঠনিক জেলা ধরে ধরে এই পর্যবেক্ষক পদ ফেরানো হতে পারে। দলের হেভিওয়েট নেতাদের একাধিক সাংগঠনিক জেলার পর্যবেক্ষক পদে নিয়োগ করা হতে পারে। মূল লক্ষ্য হবে, ২৬’র নির্বাচনে দল যেন ২৫০টি আসনের লক্ষ্যমাত্রা ছুঁতে পারে। সেই সঙ্গে বিজেপিকে যতটা সম্ভব কম আসনে বেঁধে রাখা। নজর দেওয়া হবে বামেরা যাতে বাড়তি কোনও সুবিধা না পেয়ে যায় তার ওপরেও। নজর থাকবে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক যাতে একচেটিয়া ভাবে তৃণমূলের সঙ্গেই থাকে সেই বিষয়টিতেও। পাশাপাশি জোর দেওয়া হবে জঙ্গলমহলের কুড়মি ভোট ব্যাঙ্ক এবং উত্তরবঙ্গের রাজবংশী ভোট ব্যাঙ্ক যাতে দলের স্বপক্ষে আসে সেই দিকেও।

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের