দক্ষিণে আরও বাড়বে বৃষ্টি, উত্তরে জারি বিপর্যয়,কেমন থাকবে আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি : ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যজুড়ে। সেইমত মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলেছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে বৃহস্পতিবারও ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া। তবে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। মুর্শিদাবাদ বীরভূম ও দুই বর্ধমানের ভারী বৃষ্টির পূর্বভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে বলে জানানো হয়েছে। দার্জিলিং উত্তর দিনাজপুর ও মালদায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শনিবার থেকে সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি উপরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।  শনিবার বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলোতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় জেলায়। কলকাতায় আগামী ৪দিন বৃষ্টি জারি থাকবে। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ কালো। তবে কিছু কিছু জায়গায় ঝিরি ঝিরি বৃষ্টিও হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়াতেও বৃষ্টি চলছে।  হাওড়া, কলকাতা, নদীয়া, দুই ২৪ পরগনা ও পূর্ব বর্ধমান জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। কয়েকদিনের বৃষ্টির জেরে গরমের প্রভাব কিছুটা হলেও কমেছে ।

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!