শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার রামপুরের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করা-সহ আরও দুইজনকে হত্যার ঘটনায় অভিযুক্ত ডিএমপির প্রাক্তন কমিশনার হাবিবুর-সহ তিনজনকে মৃত্যুদণ্ড দিল ঢাকার ট্রাইব্যুনাল আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার রামপুরের কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করা-সহ আরও দুইজনকে হত্যার ঘটনায় অভিযুক্ত ডিএমপির প্রাক্তন কমিশনার হাবিবুর-সহ তিনজনকে মৃত্যুদণ্ড দিল ঢাকার ট্রাইব্যুনাল আদালত। এছাড়া এই ঘটনায় অভিযুক্ত আরও একজন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যজনকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রসিকিউশনের দেওয়া তথ্যানুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলি থেকে বাঁচার জন্যে রামপুরার বনশ্রী-মেরাদিয়া সড়কের পাশে থাকা একটি নির্মাণাধীন ভবনে উঠে পড়েছিলেন আমির হোসেন নামক ওই যুবক। ওই সময় পুলিশও তাঁর পিছু নেয়। একপর্যায়ে ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকা আমিরকে হাতের নাগালে পেয়ে তাঁর ওপর ছয় রাউন্ড গুলি ছোড়েন এক পুলিশ সদস্য। তাতে গুরুতর আহত হন আমির। একই দিন বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে ঝাঁঝরা হন নাদিম ও মায়া ইসলাম নামক আরও দুই যুবক-যুবতী। 

আজ, রবিবার (২৮ জুন) দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের বেঞ্চ এই মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপকদের তালিকায় রয়েছেন, ঢাকা মহানগর পুলিশের (DMP) প্রাক্তন কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির খিলগাঁও অঞ্চলের প্রাক্তন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার প্রাক্তন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মসিউর রহমান। তবে ওই ঘটনায় অভিযুক্ত তিনজনই বর্তমানে পলাতক। 

গতবছর ৩১ জুলাই চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্তকারী কর্মকর্তারা। একই বছরের ১৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল ২৩ অক্টোবর। সাক্ষ্যগ্রহণ শেষ হয় গত ১৩ জানুয়ারি। প্রায় ১৩ জন এই মামলার সাক্ষী ছিল। এরপর গত ৩ ফেব্রুয়ারি মামলার যুক্তিতর্ক শেষ হয়। বাকি ছিল শুধু এই মামলার রায়। গত ৪ মার্চ এই মামলার রায় ঘোষণার কথা থাকলেও তা হয়ে ওঠেনি। এরপর গত ১৫ জুন এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়। সেই অনুযায়ী আজ মামলার রায় ঘোষণা হল।

আজকের রাশিফলঃ নতুন সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে, বাড়িতে বিয়ের সানাই বাজবে…

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়