অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল  বিআর অম্বেডকর বিএড বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ। এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে জানান হয়েছে, বেসরকারি বিএড কলেজের সঙ্গে যুক্ত কয়েকজনের থেকে নানা রকম ভাবে হুমকি এসেছে। সেই জন্যই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এও জানান হয় যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ। ইতিমধ্যেই বিকাশ ভবনে এই কথা জানিয়েছেন উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়। শুনে বিরক্তি প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তিনি জানিয়েছেন,’ বিষয়টি বৃহস্পতিবার জানলাম। মেল করে বিশ্ববিদ্যালয় থেকে রেজিস্ট্রার বিকাশ ভবনে জানিয়েছেন। এটা পন্থা হতে পারে না। ঠিকঠাক চালাতে না পারলে তালা লাগিয়ে চলে যেতে পারেন না। তার থেকে পদত্যাগ করা উচিত।’ বিশ্ববিদ্যালয়ের তরফে দাবি সম্প্রতি ২৫৩ বেসরকারি বিএড কলেজের অনুমোদন বাতিল করা হয়েছিল। তারপর থেকেই বাতিল হওয়া কলেজগুলির তরফে একাধিক কলেজ গত কয়েক দিন ধরেই বিক্ষোভ অবস্থান চালিয়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জ ক্যাম্পাসের সামনে এসে বাতিল হওয়া কলেজগুলির সঙ্গে যুক্ত থাকা অধ্যাপক অধ্যাপিকারাও লাগাতার বিক্ষোভ করছেন।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হুমকি দেওয়া শুরু হয়। যাঁরা হুমকি দিয়েছেন, তাঁরা রাজ্যে কোনও বেসরকারি বা সরকারি অনুদানপুষ্ট নয় এমন বিএড বা এমএড কলেজের সঙ্গে যুক্ত বলে দাবি করেছে বিআর অম্বেডকর বিএড বিশ্ববিদ্যালয়। তাই নিরাপত্তার জন্য বন্ধ রাখা বিশ্ববিদ্যালয়। এই নিয়ে বিক্ষোভকারীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার জন্য পরীক্ষা সংক্রান্ত কাজও বন্ধ হয়ে গিয়েছে। এতে ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে ।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান