দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা, সম্পত্তি কত জানেন? কোন মুখ্যমন্ত্রী ৯৩১ কোটির মালিক!

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আরও একটা বছর কেটে যাওয়ার মুখে। কিন্তু দেশের গরিব মুখ্যমন্ত্রীর তালিকায় থেকেই গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সম্পত্তির পরিমাণ মাত্র ১৫ লক্ষ টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী হন, তাহলে সবচেয়ে  ধনী মুখ্যমন্ত্রী কে জানেন? তিনি হলেন অন্ধ্রের চন্দ্রবাবু নাইডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা।

চলতি বছরে আটটি রাজ্যের বিধানসভা নির্বাচনে বেশ কয়েকটি রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটেছে। ফলে মুখ্যমন্ত্রীর কুর্সিতেও বদল ঘটেছে। গত বছর ২০২৩ সালে সম্পত্তির নিরিখে সবচেয়ে ধনী ছিলেন অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি। আর সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার (৩০ ডিসেম্বর) নির্বাচনের সময় কমিশনকে দেওয়া হলফনামার তথ্য পর্যালোচনা করে পর্যবেক্ষণ সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস্ (এডিআর)- এর পক্ষ থেকে দেশের ৩১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সম্পত্তির পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। ওই রিপোর্টে জানানো হয়েছে, দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ ৩৮ হাজার ২৯ টাকা। তৃণমূল নেত্রীর কোনও অস্থাবর সম্পত্তি নেই। এর পরেই রয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁর সম্পত্তির পরিমাণ ৫৫ লাখ ২৪ হাজার ৪৩০ টাকা। কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের সম্পদের পরিমাণ ১ কোটি ১৮ লক্ষ ৭৫ হাজার ৭৬৬ টাকা।  

গত বছর অর্থা‍ৎ ২০২৩ সালে দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী ছিলেন অন্ধ্রের জগনমোহন রেড্ডি। কিন্তু এবার লোকসভা ভোটের সময়ে রাজ্যে বিধানসভা ভোটে হেরে ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন তিনি। তাঁর জায়গায় মুখ্যমন্ত্রী হয়েছেন তেলগু দেশম পার্টির সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু। এডিআরের রিপোর্ট জানাচ্ছে, দেশের সব থেকে ধনী মুখ্যমন্ত্রী তিনি। তাঁর সম্পত্তির মূল্য ৯৩১ কোটি টাকার বেশি। এর পরেই রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকা। সম্পদের নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন কর্নাটকের সিদ্দারামাইয়া। তিনি ৫১ কোটি ৯৩ লক্ষ টাকার মালিক। এডিআরের রিপোর্ট অনুযায়ী, দেশের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তির পরিমাণ ৫২ কোটি ৫৯ লক্ষ টাকা। দুই মুখ্যমন্ত্রী ১০০ কোটি টাকার বেশি সম্পদের মালিক।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান