আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রাথমিক নিয়োগ অনিয়ম মামলায় ইডির সামনে হাজিরা মন্ত্রী চন্দ্রনাথ সিংহের

নিজস্ব প্রতিনিধি: এমনিতেই আরজি কর-কাণ্ডে উত্তাল তিলোত্তমা। তার মধ্যেই আবারও ইডির তলব রাজ্যের মন্ত্রীকে। এবার প্রাথমিক অনিয়ম মামলায় কেন্দ্রীয় সংস্থা ইডির নজরে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তিনি মুলত রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের মন্ত্রী। তবে সম্প্রতি অখিল গিরির হাতে থাকা কারা দফতরের দায়িত্বও দেওয়া হয়েছিল তাঁকে। প্রাথমিক নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত তৃণমূলের বহিষ্কৃত নেতা হুগলির কুন্তল ঘোষ। তাঁর ডায়েরিতে চন্দ্রনাথের নামের উল্লেখ পাওয়ার পরেই প্রাথমিক নিয়োগ মামলায় চন্দ্রনাথের নাম প্রকাশ্যে আসে। এরপরেই কিছুদিন আগে তাঁর বাড়িতে ইডি তল্লাশিও চালিয়েছিল। এবার ইডির তলব পেয়ে বুধবার সকালে ইডির দফতর সিজিও কমপ্লেক্সে হাজির হলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী চন্দ্রনাথ সিংহ।

এর আগে দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক মন্ত্রী ইডির তলব পেয়েছে, তার মধ্যে কয়েকজন এখন জেলে শাস্তি ভোগ করছে, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও মাস কয়েক আগে রেশন দুর্নীতি মামলায় ইডির তলব পেয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে ছিলেন। এবার রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। সূত্রের খবর, রাজ্যের প্রাথমিক অনিয়ম মামলায় তলব পেয়ে বুধবার সকালে তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছেছেন। রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের পাশাপাশি সম্প্রতি কারা দফতরের দায়িত্বও পেয়েছিলেন চন্দ্রনাথ।

প্রাথমিক নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত তৃণমূলের বহিষ্কৃত নেতা হুগলির কুন্তল ঘোষ। তাঁর ডায়েরিতে চন্দ্রনাথের নামের উল্লেখ পাওয়ার পরেই প্রাথমিক নিয়োগ মামলায় চন্দ্রনাথের নাম প্রকাশ্যে আসে। এছাড়াও কুন্তল ঘোষের ডায়েরি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রকাশ্যে এসেছে নিয়োগ মামলার আরও একাধিক অজানা নাম। সেই ডায়েরিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথের নামের উল্লেখ পাওয়ার পরেই তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি। বাজেয়াপ্ত করা হয় মন্ত্রীর ফোন। এরপর চন্দ্রনাথের ফোন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এদিন ইডি দফতর সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে চন্দ্রনাথকে।

Published by:

Share Link:

More Releted News:

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ