৪ বিধায়কের শপথগ্রহণের জন্য রাজভবনে চিঠি দিচ্ছে পরিষদীয় দফতর

নব্য ৪ বিধায়কের শপথ গ্রহণ ঘিরে যাতে কোনও জটিলতা না তৈরি হয় তার জন্য রাজ্যের পরিষদীয় দফতর চিঠি পাঠাতে চলেছে রাজভবনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপিকে দুরমুষ করে জয়ী হয়েছে তৃণমূল(TMC)। এই নব্য ৪ বিধায়কের শপথ গ্রহণ(Oath Taking Process of 4 new MLA’s) ঘিরে যাতে কোনও জটিলতা না তৈরি হয় তার জন্য রাজ্যের পরিষদীয় দফতর(Legislative Department) চিঠি পাঠাতে চলেছে রাজভবনে। সেই চিঠিতে ৪জন নতুন বিধায়কের শপথগ্রহণের জন্য রাজ্যপাল(Governor of West Bengal) সি ভি আনন্দ বোসকে(C V Ananda Bose) উদ্যোগী হতে অনুরোধ করা হবে। কেননা, শাসকদলের লক্ষ্য, যত দ্রুত সম্ভব জয়ী প্রার্থীদের শপথগ্রহণ করিয়ে এলাকার উন্নয়নের কাজে তাঁদের শামিল করা। তাই প্রথমে নির্বাচন কমিশন বিধায়কদের জয়ের বিষয়টি বিধানসভার সচিবালয়কে জানাবে। সেই কাগজপত্র বিধানসভা এবং রাজ্য সরকারের পরিষদীয় দফতরের পক্ষ থেকে পাঠানো হবে রাজভবনে। তার পরই, শপথগ্রহণ অনুষ্ঠান কবে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল। কার্যত ৪ বিধায়কের শপথগ্রহণ নিয়ে আর কোনও জটিলতা চাইছে না নবান্ন।

গতকালই রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল সামনে এসেছে। রায়গঞ্জ থেকে জিতেছেন কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণ থেকে জয়ী হয়েছেন মুকুটমণি অধিকারী, বাগদা থেকে জিতেছেন মধুপর্ণা ঠাকুর এবং মানিকতলা থেকে জয়ী হয়েছেন সুপ্তি পাণ্ডে। এর আগে লোকসভা নির্বাচনের সময়ে হওয়া বরানগর ও ভগবানগোলা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথগ্রহণ দীর্ঘ সময় ধরে আটকে ছিল রাজভবন বনাম নবান্নের দ্বন্দ্বে। কিন্তু এ বার আর জটিলতা চাইছে না কোনও পক্ষই। তাই বেশ সতর্ক পদক্ষেপই করছে নবান্ন।

এই প্রসঙ্গে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘রাজ্য সরকার রাজ্যপালকে এড়িয়ে কোনও কাজ করতে চাইছে না। আমরা নিয়মমাফিক রাজ্যপালকে চিঠি দিয়ে বিধানসভায় এসে বিধায়কদের শপথগ্রহণ করানোর আবেদন জানাব। সঙ্গে জানাব, যদি তিনি কোনও কারণে বিধানসভায় আসতে না পারেন, তা হলে বিধায়কদের শপথগ্রহণের দায়িত্ব যেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে দেন।’ এখন দেখার বিষয় রাজ্যপাল কী করেন। তবে সায়ন্তিকাদের ঘটনা থেকে তিনি যদি এটা বুঝে থাকেন যে, তাঁর ইচ্ছাঅনিচ্ছার ওপর সব কিছু আটকে থাকবে না, তাহলেই তিনি উদ্যোগী হবেন ৪ বিধায়কের শপথ গ্রহণের জন্য।  

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের