চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হেমন্তের হিমেল হাওয়ায় মত্ত রাজ্যবাসী, তবে রয়েছে বৃষ্টির পূর্বাভাস

Custardy; Google

নিজস্ব প্রতিনিধি: হেমন্তের হিমেল হাওয়ার পরশ গায়ে মাখছে রাজ্যবাসী। বঙ্গের বাতাসে শীতের অনুভূতি। এমনকি হালকা শীতের পরশ গায়ে মেখে আলোর উৎসবে মজতে তৈরী শহরবাসী। রোদও এখন মিঠে।

তবে কি বলছে আবহাওয়া দফতর? কবে আসবে শীত বঙ্গে? আবহাওয়া দফতর জানিয়েছে নতুন করে আর তাপমাত্রা কমার বা বাড়ার পূর্বাভাস নেই বুধবার পর্যন্ত। তবে ১৫ নভেম্বর বুধবার দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যবর্তী কেন্দ্রে নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে পূর্বাভাস। এর জেরে বাড়বে তাপমাত্রা। বাড়বে জলীয়বাষ্পপূর্ণ অস্বস্তি। বাড়বে বৃষ্টিপাতের সম্ভবনাও।

১৬ এবং ১৭ নভেম্বর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু জেলা এবং উপকূল বা তার লাগোয়া দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং দু-এক পশলা বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে কালীপুজো ও দীপাবলিতে মনোরম আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য উত্থান পতন নেই। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা হিমেল পরশ বহাল। পশ্চিমাঞ্চলের জেলায় ভোরে ও রাতে হালকা শীতের পরশ অনুভূত হবে। কলকাতায় তাপমাত্রা ২১ থেকে ২২ এর ঘরে থাকবে। পশ্চিমাঞ্চলের কিছু জেলায় তা ১৭ থেকে ১৮ এর মধ্যে থাকবে।

উত্তরবঙ্গে আলাদা করে উল্লেখযোগ্য কোনও রদবদল নেই। পার্বত্য এলাকায় আজও বিক্ষিপ্তভাবে খুব সামান্য বৃষ্টি হবে। তবে সমতল, তরাই ও ডুয়ার্স শুষ্ক এবং মনোরম আবহাওয়া। অন্যদিকে, ভাই ফোঁটা পর্যন্ত শুষ্ক আবহাওয়া। ভোরে ও রাতে হালকা হিমেল পরশ। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে। বুধবারের পর তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতা বাড়বে। বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়। কাল দিনের তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি। আজ ভোরের তাপমাত্রা ২১.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। সর্বনিম্ন ৫০ শতাংশ। পরিষ্কার আকাশ। সকালে ও সন্ধ্যায় খুব হালকা শীতের আমেজ। বইছে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া। বুধবার থেকে হাওয়া বদল। বাড়বে রাতের তাপমাত্রা মেঘলা আকাশের সম্ভাবনা।

পশ্চিমের জেলাগুলিতে এই তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে গেছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রির ঘরে থাকবে। এই সপ্তাহে শীতের আমেজ থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

Published by:

Share Link:

More Releted News:

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

মমতার ভবানীপুর সহ ১২৯ কেন্দ্রে ‘লাল সতর্কতা’, তালিকায় কোন-কোন আসন?

বুথে যাওয়ার বাস না থাকায় ভোট কর্মীদের তুমুল বিক্ষোভ সিউড়ি DCRC’তে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ