চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ করায় বুধবার (২২ এপ্রিল) কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে নোটিশ ধরাল নির্বাচন কমিশন। দেশের পাঁচ রাজ্যে ভোটমুখে মোদিকে সন্ত্রাসী বলে আক্রমণ করায়, খাড়গের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে এদিনই নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে দেখা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কিরেন রিজিজু, অর্জুন রাম মেঘওয়াল-সহ বিজেপি নেতারা। তার কয়েক ঘন্টা পরেই দেশের প্রবীণ রাজনীতিবিদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। খাড়গের কাছে ২৪ ঘণ্টার মধ্যে জবাব চেয়েছে নির্বাচন কমিশন। যদিও জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে ‘চাপরাশি কমিশন’ বলে সুর চড়িয়েছে কংগ্রেস নেতৃত্ব। 

গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) তামিলনাড়ুতে এক সাংবাদিক সম্মেলনে মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী মোদিকে ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করেন। পাশাপাশি এআইএডিএমকে-র সঙ্গে বিজেপির জোট বাধার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘AIADMK এর নেতা-কর্মীরা, যারা নিজেরাই আন্নাদুরাইয়ের ছবি ব্যবহার করে, তাঁরা কীভাবে মোদির বিজেপিতে যোগ দিতে পারে? মোদি একজন সন্ত্রাসী। তার দল সমতা ও ন্যায়বিচারে বিশ্বাস করে না। AIADMK নেতা-কর্মীরা তাঁদের সঙ্গে যোগ দিচ্ছে, যার অর্থ গণতন্ত্র দুর্বল হচ্ছে। আন্নাদুরাই, কামরাজ, পেরিয়ার, কালিয়াগ্নার, বাবা সাহেব আম্বেদকরের দর্শনকে দুর্বল করা হচ্ছে।’

যদিও বিতর্কের ঝড় উঠতেই মল্লিকার্জুন প্রধানমন্ত্রীকে সন্ত্রাসী বলার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও কথা বলিনি। প্রধানমন্ত্রী রাজনীতিবিদ ও প্রার্থীদের আতঙ্কিত করছেন। আমি এ প্রসঙ্গে বলছিলাম যে, দেশে কর সন্ত্রাস চলছে। কারণ জায়গায় জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযান চালাচ্ছে, আয়কর বিভাগ অভিযান চালাচ্ছে, CBI অভিযান চালাচ্ছে, আর এই কর সন্ত্রাসী অভিযানে প্রধানমন্ত্রী মোদির হাত রয়েছে। আমি তাঁকে সন্ত্রাসী বলিনি, কিন্তু তিনি মানুষকে ভয় দেখাচ্ছেন। তিনি ED-CBI অভিযানের মাধ্যমে মানুষকে চুপ করানোর চেষ্টা করছেন। যার ফলে মানুষ ভয় পাচ্ছে। এটি একপ্রকার সন্ত্রাসবাদের মতোই।’

খাড়গের এই মন্তব্য নিয়ে ক্ষোভে ফুঁসছে বিজেপি। তারা কংগ্রেসকে ‘শহুরে নক্সাল দল’ বলে আখ্যা দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ বলেছেন, ‘কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গে অতি ঘনিষ্ঠতার কারণে খাড়গের ভাষা’ বিকৃত’ হচ্ছে। যিনি (নরেন্দ্র মোদি) সন্ত্রাসবাদ নির্মূল করেছেন, তাঁকেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সন্ত্রাসী বলছেন। সবটাই রাহুলের সংস্পর্শে আসার ফল।’ এরপরেই আজ বিজেপি প্রতিনিধিদল নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে খাড়গের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়, অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। এর কয়েক ঘন্টা পরেই নির্বাচন কমিশন খাড়গেকে আইনি নোটিশ পাঠায় এবং তিনি কেন এই মন্তব্য করেছেন, ২৪ ঘন্টার মধ্যে তার জবাব চায়।

Published by:

Share Link:

More Releted News:

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

‘‌বাঘিনীর মতো লড়ছেন, দিদিরই জেতা উচিত’‌, সমর্থন উদ্ধবের, ফোন কেজরিওয়ালের

কেজরিওয়াল মামলায় শুনানি থেকে সরে দাঁড়ালো দিল্লি হাইকোর্টের বিচারপতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ