রাজভবনের বিচারে সেরা ৪ পুজোর তালিকায় দুর্গারত্ন পেলেন কারা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলতি বছরের দুর্গাপুজোর আমেজ শেষ। আবাসন ও কিছু বারোয়ারি পুজোর বিসর্জন মঙ্গলবারেই হয়েছিল। বাংলায় রাজ্যপাল হিসেবে প্রথম পুজো কাটালেন সিভি আনন্দ বোস। একাধিক মণ্ডপ পরিদর্শন করেছেন। আর দশমীর শেষে সেরা পুজোর তালিকায় বেছে নিলেন ৪ পুজোকে। দুর্গারত্ন পুরষ্কার দেওয়া হবে এই পুজোগুলিকে।

থিম, মণ্ডপসজ্জার ওপর বিবেচনা করে ৪ পুজোকে বেছে নেওয়া হয়েছে সাধারণ মানুষের ভোটের ভিত্তিতে। রাজভবনের ইমেল আইডিতে যেসব পুজোর নাম পৌঁছেছিল তার মধ্য থেকেই বাছাই করা হয়েছে। সেই তালিকায় প্রথমেই নাম রয়েছে টালা প্রত্যয়ের। বিশেষত মণ্ডপজুড়ে আলো-আধারির সজ্জাতেই প্রথমেই বেছে নেওয়া হয়েছে এই পুজোর নাম। দ্বিতীয় স্থানে  হুগলির অন্যতম পুজো ‘কল্যাণী আইটিআই’। এবছর প্রচুর মানুষ এই পুজোয় ভিড় করেছিল। জেলার পুজো হলেও কলকাতার মত জাঁকজমক ছিল এই পুজোয়। তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনার বরানগরের ‘বন্ধুদল স্পোর্টিং ক্লাব’-এর পুজো। বিশেষত সবুজায়নের ওপর ভিত্তি করে এই পুজোর থিম করা হয়েছিল। পরিবেশ বান্ধব থিমের জন্য এই পুজোকে বেছে নেওয়া হয়েছে। চতুর্থ স্থানে বরানগরের ‘নেতাজি কলোনি লো ল্যান্ড’-এর পুজো।

পঞ্চমীর দিনই রাজভবনের তরফে সেরা পুজোগুলিকে পুরষ্কারের কথা ঘোষণা করা হয়। দুর্গারত্ন পুজো হিসেবে ৫ লক্ষ টাকা করে পুরষ্কার দেওয়া হবে। সাধারণ মানুষের ভোটের ভিত্তিতেই সেরা পুজোর নাম বাছাই হবে বলা হয়েছিল। দেওয়া হয়েছিল ইমেল আইডি। সেখানেই প্রতিযোগিতায় নাম লিখিয়েছিল পুজো উদ্যোক্তারা।

‘আপনাদের সমস্যাটা কী?’ তৃতীয় বিয়ে-বিতর্কে আমিরের পাশে রাখি গুলজার

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১

নাবালিকাকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা খুনে বড় সাফল্য, ৩ দিনের মধ্যেই গ্রেফতার দম্পতি

নর্তকী ভাড়া করে সারারাত দেদার ফুর্তি, লক্ষাধিক টাকার বিল মেটাতে না পেরে শ্রীঘরে চার তরুণ

আত্মবিশ্বাসের অভাব থেকে মিস ইউনিভার্স কেরালা, জানান তাঁর অনুপ্রেরণার গল্প

১০ মিনিটে গ্রোসারি নয়, এবার সাপও! ব্লিঙ্কিট কর্মীর কাণ্ডে চক্ষু চড়কগাছ নেটদুনিয়ার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

‘সাইকেল চালালে দেশের জ্বালানি সঙ্কট লাঘব হবে’, বললেন রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু