দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আইন কলেজের পর জোকার IIM, বয়েজ হস্টেলে যৌন নিগ্রহের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : কসবা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই শহর কলকাতার আরো একটি কলেজের হস্টেলে যৌন নিগ্রহের ঘটনা প্রকাশ্যে এসেছে। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ প্রতিষ্ঠানেরই এক ছাত্রের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জোকায়। অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করেছে হরিদেবপুর থানার পুলিশ।শুক্রবার রাতে জোকার আইআইএম বয়েজ হস্টেলে এক তরুণীতে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়েই রাতেই ঘটনাস্থলে পৌঁছেছে হরিদেবপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, জোকার আইআইএম-র ছাত্রের সঙ্গে নির্যাতিতার সোশ্যাল মিডিয়ায় আলাপ। অভিযুক্ত আইআইএম-র দ্বিতীয় বর্ষের ছাত্র সে।  কাউন্সেলিং এর বিষয়ে পরামর্শ নিতে বয়েজ হস্টেলে তাকে ডেকে পাঠানো হয়েছিল বলে অভিযোগ নির্যাতিতার। সেখানেই তাকে কিছু খেতে দেওয়া হয়। তারপরেই কোনো জ্ঞান ছিল না ওই নির্যাতিতার। তিনি আরো জানিয়েছেন, আচ্ছন্ন অবস্থাতেও বাধা দেওয়ার চেষ্টা করায়, তাঁকে মারধরও করা হয়েছে। জ্ঞান ফেরার পর নিজেকে বয়েজ হস্টেলেই দেখতে পান তিনি। এরপরই ঠাকুরপুকুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে যান, পরে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ক্যাম্পাসে ঢোকার সময় রেজিস্টার খাতায় তাঁকে সইও করতে দেওয়া হয়নি বলে অভিযোগ।

অভিযোগ পাওয়ার পর এই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে পুলিশ। অভিযোগ থেকে জিজ্ঞাসাবাদ এর জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তরুনীর মেডিকেল টেস্ট করানো হয়েছে। জানা গিয়েছে রাতে নিরাপত্তা রক্ষী ও কলেজের অন্যান্য কর্মীদের সঙ্গেও কথা বলেছে হলে। কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করা হয়েছে।

 

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফায় বাংলার ভোট শান্তিপূর্ণ, ভোটদানের হারে প্রশংসা প্রধান বিচারপতির

বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে?‌ জানিয়ে দিলেন অমিত শাহ

‘প্রথম দফায় ১১০ আসনে জয় নিশ্চিত’, আত্মবিশ্বাসী সুর শাহের গলায়

দ্বিতীয় দফার ভোটের আগে আজ প্রচারে ঝড় তুলবেন মমতা-অভিষেক, অভয়ার মায়ের সমর্থনে সভা মোদির

শহরে গঙ্গাবক্ষেও ভোটপ্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী মোদি, তুললেন ছবি

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ