প্লাস্টিক বর্জনের বার্তা দিয়ে পালন বিশ্ব পরিবেশ দিবস

Share:

নিজস্ব প্রতিনিধি :  নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। রাজ্য সরকারের পরিবেশ দফতরের দায়িত্বপ্রাপ্তমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং পদ্মশ্রী অধ্যাপক অজয় কুমার রায়, পরিবেশ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব রোশনি সেন এবং পরিবেশ দফতরের অন্যান্য আধিকারিকবৃন্দ। হাজির ছিলেন, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব আইএএস জগদীশ প্রসাদ মীনা।

এই বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম হল, প্লাস্টিক দূষণকে প্রতিরোধ। জানা যাচ্ছে, প্লাস্টিক দূষণ পৃথিবীর প্রতিটি কোণায় কোণায় ছড়িয়ে পড়েছে। মানবদেহেও তাঁর অস্তিত্ব রয়েছে। মাইক্রোপ্লাস্টিকের আকারে মানব দেহে রয়েছে। বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ প্লাস্টিক দূষণ মোকাবেলায় সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এই নিয়েই চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, বিশ্ব পরিবেশ দিবস সঙ্গে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদও দিনটি পালন করছে। এটি খুব ভালো উদ্যোগ। প্লাস্টিক মানব সমাজকে অনেকটাই পিছিয়ে দিচ্ছে। প্লাস্টিক ব্যবহার কত ক্ষতি করছে সেটা বোঝানোর দায়িত্ব নিতে হবে সকলকেই। প্লাস্টিক থেকে যে দূষণ হচ্ছে সেই থেকে মুক্ত করতে হবে মানুষকে। সকলে মিলে এই দূষণকে প্রতিরোধ করতে হবে। কলকাতা সহ গোটা রাজ্য দূষণ মুক্ত হোক। তার জন্য সচেতনতা বাড়াতে হবে। সংবাদ মাধ্যমকেও ভূমিকা নিতে হবে।

“সবুজ বাঁচাও, সবুজ জাগাও। সবুজের মাঝে, পরিবেশ বাঁচাও।” এই বার্তা দিয়ে বিশ্ব পরিবেশ দিবসের দিন কলকাতায় গাছ লাগালেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। চেতলা পার্কে পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ  অনুষ্ঠিত করা হয়। এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম।

প্রকৃতিকে সাজিয়ে তোলার অঙ্গীকারের মাধ্যমে বিশ্বজুড়ে পালিত হয়ে থাকে বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭২ সালের এইদিনে সুইডেনের মানব পরিবেশের উপর জাতিসংঘের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তাই দিনটিকে সকলের কাছে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস হিসেবে।

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের ( বিপক্ষ আফগানিস্তান)

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক