‘সবচেয়ে বড় ভোগী’, যোগী আদিত্যনাথকে কটাক্ষ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের হিংসাত্মক ঘটনা সারা দেশে আলোড়ন তুলেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য বারবার দায়ী করছেন বিজেপিকে। বিজেপি দুষছে তৃণমূলকে। আক্রমণ-প্রতি আক্রমণের মধ্যেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছিলেন মুর্শিদাবাদ কাণ্ডের জন্য তিনিই দায়ী। বুধবার আবার এর পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথায়, “যোগীই সবচেয়ে বড় ভোগী।” সেই সঙ্গে উস্কে দিয়েছেন মহাকুম্ভে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনাও।

ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলাকালীন বাংলায় হিংসাত্মক ঘটনা ঘটার পর নেতাজী ইন্ডোরে সভা করেন মমতা। সেখানে দূর দূরান্ত থেকে এসেছিলেন ইমাম মোয়াজ্জেমরা। সমাবেশে ভাষণ দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যোগী বড় বড় কথা বলছেন। তিনিই সবচেয়ে বড় ভোগী। মহাকুম্ভে বহু প্রাণহানি ঘটেছে। উত্তর প্রদেশে এনকাউন্টারে অনেক মানুষ নিহত রয়েছে। যোগী মানুষকে সমাবেশ করতে দেন না। বাংলায় অনেক স্বাধীনতা আছে।”

ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন মুর্শিদাবাদে হিংসাত্মক পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “দাঙ্গাকারীদের জন্য একমাত্র চিকিৎসা হলো ডান্ডা। আপনারা দেখতে পাচ্ছেন, বাংলা জ্বলছে। কিন্তু মুখ্যমন্ত্রী নীরব। তিনি দাঙ্গাকারীদের ‘শান্তিদূত’ বলছেন। লাথো কে ভূত বাতো সে কাহা মান্নেওয়ালে হ্যায় (যারা কেবল মারধরের ভাষা বোঝে, তারা কথা বোঝে না)।” এরপর আরও এক হাত নিয়ে যোগী বলেন “ধর্মনিরপেক্ষতার নামে দাঙ্গাকারীদের যথেচ্ছ স্বাধীনতা দেওয়া হয়েছে। সরকার নীরব। এই ধরনের নৈরাজ্য নিয়ন্ত্রণ করা উচিত।” তিনি বলেন।

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের প্রতিক্রিয়ায়, উত্তরপ্রদেশ বিজেপির মুখপাত্র রাকেশ ত্রিপাঠী এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “যোগীজি দাঙ্গাকারীদের সম্পর্কে মন্তব্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হয়নি কারণ তিনি এই দাঙ্গাকারীদের লালন-পালন করেছিলেন। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশকে দাঙ্গামুক্ত করেছেন। তাই মমতার মন্তব্য ভিত্তিহীন। তিনি উত্তরপ্রদেশ মডেল থেকে শিক্ষা নিতে পারেন।” বাংলা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার বলেছেন যে যোগী আদিত্যনাথের উচিত এই রাজ্যে এসে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়ে যাওয়া।

শিবপুরের প্রভাবশালী তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরালো পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি সেজে রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন প্রসেনজিৎ

আমলকী না কালো তিল? অকালে চুল পাকা দূর করবে এই ৫ খাবার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌