করোনা সারলেও বাড়ছে ক্লান্তি? জানুন কী করবেন

করোনার পর শরীরে তৈরি হয় ক্লান্তি। এই ক্লান্তির জের কাটিয়ে ওঠা খুবই মুশকিল। এর জন্য কী কী মেনে চলবেন জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ করোনা সংক্রমণের পর সম্পূর্ণরূপে সুস্থ হওয়া সময়সাপেক্ষ বিষয়। প্রথমে দীর্ঘ সময় আইসোলেশনে থাকার পর মানসিক স্বাস্থ্য নষ্ট হওয়ার পাশাপাশি করোনার পর শরীরেও নানা সমস্যা দেখা যায়। মাঝে মাঝে হাতে পায়ে ব্যাথা, জয়েন্ট পেনের মত সমস্যা ও এর পাশাপাশি তৈরি হয় শরীরের ক্লান্তি। নানাসময় এই ক্লান্তির জের কাটিয়ে ওঠা খুবই মুশকিল।এর জন্য যা যা মেনে চলবেন সেগুলি হল-

করোনার পর আপনার যদি ক্লান্তিভাব থাকে মারাত্বক তাহলে সেক্ষেত্রে প্রত্যেকদিন ২০-৩০ মিনিট মত রোদে বসলে উপকার পাবেন। 

বাড়ির সামান্য কিছু কাজ করতে ও সামান্য হাঁটতেও ক্লান্তি আসে। এক্ষেত্রে সামান্য ব্যায়াম করলে খানিকটা স্বস্তি মিলবে। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, পায়ের কিছু ব্যায়াম করলে এই সমস্যা থেকে ধীরে ধীরে স্বস্তি পাওয়া যায়। 

এই অসুবিধার সম্মুখীন হলে ডালের জল, হালকা মাছের ঝোল, কম তেল মশলার খাবার খান। এইসময় চিনি, প্রসেস করা খাবার যতটা সম্ভব এড়িয়ে চলবেন। কারণ এগুলি হজম হতেও সময় নেয় এবং শরীরে এনার্জি কম তৈরি করে। এইসময় নানা পুষ্টিকর ডাল খান। নানারকম ডাল দিয়ে তৈরি খিচুড়ি খেতে পারেন। মরসুমি শাকসবজি, ফল খাওয়ার অভ্যাস করুন। সপ্তাহে কয়েকদিন পুষ্টিকর স্যুপ খাওয়ার চেষ্টা করুন। 

এইসময় সঠিক সময় পর্যন্ত ঘুমের প্রয়োজন। তাই অবশ্যই নজর রাখবেন সঠিকভাবে জেন ঘুম হয়। রাতে একটানা ঘুমের প্রয়োজন। ঘুম আটকে রাখবেন না। জানবেন আপনি যত শরীরকে বিশ্রাম দেবেন তত আপনার ক্লান্তিভাব দূর হবে। 

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪