রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে খাদ্যতালিকা থাকুক এই ৫ খাবার

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়ম না মেনে চলা আর অনিয়ন্ত্রিত জীবন যাপন ডায়াবেটিস বৃদ্ধি করে। অস্বাস্থ্যকর খাবার দাবার, পর্যাপ্ত পরিশ্রমের অভাব শরীরে জাঁকিয়ে বসে সুগারের মাত্রা। তাই ডায়বেটিসকে নিয়ন্ত্রণে রাখতে চাইলে খাওয়া দাওয়া করতে হবে নিয়ম মেনে। কারও ডায়বেটিস হলে খাদ্যতালিকায় বদল আনতে হবে। সুস্থ থাকতে নিয়ম মেনে চলা উচিৎ। কারও সুগার ধরা পড়লে খাবার-দাবারের দিকে নজর দিতে হবে সবার আগে।

চিকিৎসকরা জানান, পরিমিত ভাত-রুটি খেতে হবে। আলু খাওয়াতেও রাশ টানতে হবে। পাশাপাশি একাধিক নিয়ম মেনে চলতে হয় রক্তে শর্করাকে নিয়ন্ত্রণে রাখতে। ডায়বেটিসের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে নিয়ম মেনে চলা। সুগারকে নিয়ন্ত্রণে রাখতে চাইলে শাকসব্জির ওপরে বেশি নজর দিতে হয়। শাকসব্জি, দানাশস্য খেলেই ইনসুলিন উন্নত হয়। ৫টি খাবার খাদ্যতালিকায় রাখলে ডায়াবিটিসের বাড়বাড়ন্ত নিয়ে ভাবতে হয় না।

বছরভর সজনে পাতা ও ডাঁটা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এরমধ্যে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালশিয়াম, আয়রনের মতো উপাদান থাকে। সজনে পাতা না পেলে মোরিঙ্গা পাউডার খাওয়া যেতে পারে। এই উপাদান রক্তে শর্করার মাত্রা বশে রাখতে সহায়ক। সকালে মোরিঙ্গার চা খেতে পারেন কিংবা সজনে পাতা ও ডাঁটার তরকারি বানিয়ে খেতে পারেন।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চিয়া সিডের গুরুত্ব রয়েছে।  ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন ও ফাইবার রয়েছে। চিয়া সিড হজমের গণ্ডগোল দূর করতে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণে রাখে। ডায়াবিটিসের রোগীদের মধ্যে হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে চিয়া সিড।  রোজ সকালে চিয়া সিড ভেজানো জল খেতে পারেন।

ব্লুবেরি রক্তে গ্লুকোজ়ের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিনে ভরপুর ব্লুবেরি।   পাশাপাশি ব্লুবেরির বদলে আমলকী, জামের মতো বেরিজাতীয় ফল খেতে পারেন। শরীর সুস্থ রাখতে একাধিক রোগ দূরে রাখতে এটি অনেক সাহায্য করে।

দারচিনি ডায়াবিটিস নিয়ন্ত্রণে দুর্দান্ত সাহায্য করে। এর মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। যে রোগীরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত, তাঁদের সুরক্ষিত করে দারচিনি। মিষ্টি স্বাদও আসে কিছুটা।

ছোলারডালও ডায়বেটিস নিয়ন্ত্রণ করে। স্বাস্থ্যের জন্যে এই ডাল প্রয়োজনীয়। ছওলার ডাল খেতেও উপাদেয়। পেটও ভরে বেশ খানিকটা। এই ডালে গ্লাইসেমিক ইনডেক্স ৮। এই ডালে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। প্রোটিন পর্যাপ্ত পরিমাণে রয়েছে। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে এটি সাহায্য করে। ছোলার ডালে রয়েছে ফলিক অ্যাসিড। কারও রক্তাল্পতার সমস্যা থাকলে তা দূর করতে সাহায্য করে ছোলার ডাল।

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

7,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা! ৩,০০০ টাকা সস্তা হল Motorola Edge 70 Fusion

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক