একের পর এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এবার পুলিশের জালে অরিজিৎ দাস ঠাকুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা পৌরনিগমের একের পর এক কাউন্সিলর-এর গ্রেফতারি ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য বাড়ছে। প্রথমে সুদীপ পোল্লে, তারপর সচিন সিং। এবার তোলাবাজি-সহ  একাধিক অভিযোগে গ্রেফতার হলেন কলকাতা পৌরনিগমের ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর। গড়ফা থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। বুধবার তাকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

পুলিশের দাবি, অরিজিৎ দাস ঠাকুরের বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ জমা পড়েছিল।অভিযোগ পাওয়ার পর তদন্ত  শুরু করে গড়ফা থানার পুলিশ। তদন্তের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের আইটি সেলের গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়া হয়েছিল অরিজিৎকে। তিনি তৃণমূলের শহরতলির প্রভাবশালী নেতা দুলাল দাস ঠাকুরের ছেলে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই এলাকায় তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত এগোতেই পুলিশের এই পদক্ষেপ। তবে এই বিষয়ে এখনও দলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

এর আগে কলকাতা পৌরনিগমের ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লেকে গ্রেফতার করা হয়েছিল। এরপর ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিংকেও গ্রেফতার করে পুলিশ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় গত ২৭ মে তাকে গ্রেফতার করা হয়। অভিযোগকারী আদর্শ পাণ্ডে দাবি করেন , নির্বাচনের ফল ঘোষণার পর সচিন কুমার সিং-সহ আরও কিছু লোকজন  তার বাড়িতে হামলা চালায় , ভাঙচুর, লুটপাট করে এবং প্রাণনাশের হুমকি দেয়। একের পর এক কাউন্সিলরের গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বিভিন্ন অভিযোগের তদন্তে আরও নাম সামনে আসতে পারে। ফলে আগামী দিনে গ্রেফতারির তালিকা আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আটক অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩