ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল কোচ হলেন গৌতম গম্ভীর। ২০২৪ সালের জুলাইয়ে রাহুল দ্রাবিড়ের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলকে নতুন করে ইতিহাস লিখতে সাহায্য করেছেন। আইপিএল শেষ হওয়ার পর তাঁর নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে ফের যাত্রা শুরু করবে ভারত। তবে এর মধ্যেই হেড কোচ পরিবর্তন নিয়ে চর্চা  শুরু হয়েছে। যদি ভারতের  নতুন টি-টোয়েন্টি কোচের প্রয়োজন হয় তাহলে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে হবেন? এবার এই প্রশ্নের উত্তর মিলল। জানা গেল কে হতে পারেন ‘মেন ইন ব্লু’-এর পরবর্তী হেড কোচ।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর মনে করেন, গৌতম গম্ভীরের সম্ভাব্য যোগ্য উত্তরসূরি হলেন ভারতের অন্যতম সেরা বাঁহাতি পেসার আশিস নেহরা । আইপিএলে নেহরা এক বিরল ব্যক্তিত্ব। শুরু থেকেই গুজরাত টাইটানসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। মাত্র কয়েকটা বছরে তিনি নীরবে গুজরাতকে অন্যতম সফল দলে পরিণত করেছেন। ২০২২ সালে যাত্রা শুরু করার পর থেকে গুজরাত একবার আইপিএল জিতেছে, দু’বার ফাইনালে উঠেছে এবং একবার প্লে-অফে জায়গা করে নিয়েছে। সেই সাফল্যের কথা তুলে ধরেই স্পোর্টস্টার- এ সঞ্জয় মাঞ্জরেকর বলেছেন, “আশিস নেহরা হলেন একজন পোড়খাওয়া, বাস্তববাদী ক্রিকেটার। তাঁর সঙ্গে ক্রিকেট নিয়ে কথা বললে দেখবেন, তিনি এ নিয়ে খুব বেশি আবেগপ্রবণ হন না। তিনি কেবল তাঁর দলের সমস্যাগুলোর দিকেই নজর দিতে পারেন। আমি সেই ধরনের কোচদের পছন্দ করি যারা খুবই নিখুঁত হন। তিনি খেলাটা খুব ভালোভাবে বোঝেন এবং ক্রিকেটের বাইরে খুব বেশি চিন্তা করেন না বা কাউকে খুশি করার জন্য খেলেন না।’

আরও পড়ুন: বিশ্বকাপ চলাকালীন হোটেলের ২০২ নম্বর রুমে থাকবেন মেসি, কারণ‌ জানেন?

সঞ্জয় মাঞ্জরেকর কথায়, ‘কোচ হিসেবে সাফল্য তাঁকে প্রভাবিত করে না। তিনি খুব বেশি কৃতিত্ব নিতে চাইবেন না। তিনি একজন সাধারণ মানুষ যিনি খুব সহজেই কঠিন কাজগুলো করে যান এবং মনে হয় তিনি এটা ভালোবাসেন।’ এরপরেই তিনি বলেন, ‘ভারত যদি কোনো টি-টোয়েন্টি কোচ খুঁজেই থাকে, তবে আশিস নেহরাই সেই ব্যক্তি যিনি সাফল্য এনে দিয়েছেন। তাঁর একটি অসাধারণ রেকর্ড রয়েছে। তিনি কিছুটা ভিন্ন পথে হাঁটছেন। খেলোয়াড়দেরও কোচ আশিস নেহরাকে আপন করে নিতে হবে।’

জানিয়ে রাখা ভাল, আশিস নেহরা ১৯৯৯-এ প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করেন। ২০০৩ সালে বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেট নেন তিনি। ২০১১-এ ভারতকে বিশ্বকাপ জেতানোর অন্যতম কান্ডারি। ভারতের অন্যতম সেরা বাঁহাতি পেসার আশিস নেহরা দেশের হয়ে ১৭টি টেস্ট ম্যাচ, ১২০টি একদিনের ম্যাচ, ২৭টি টি২০ ম্যাচসহ  মোট ১৬৪টি ম্যাচ খেলেছেন ।

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড