মুঠো মুঠো ওষুধ আর নয়! এই ফলেই ফিরবে পেটের হাল

Share:

নিজস্ব প্রতিনিধি : অনেকেই আছেন যারা পেটের সমস্যায় ভুগে থাকেন। বারো মাস পেটের সমস্যায় কাবু হয়ে থাকেন। আর এই সমস্যায় মুঠো মুঠো গ্যাসের ওষুধ খেয়ে থাকেন অনেকেই। এতে সমস্যা তো দূর হয় না বরং হিতে বিপরীত হয়।এই ভুল করলেই বড়সড় বিপদে পড়তে পারেন। তাই আগে থেকেই সতর্ক হওয়া প্রয়োজন একথা বলছেন পুষ্টিবিদেরা। জেনে নিন কোন ফলের গুণেই ফিরবে পেটের হাল।দূর হবে গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপার মত সমস্যা।

বেদানায় ঘাটতি মেটাবে পুষ্টির।দূর করবে পেটের সমস্যা।কেননা এতে রয়েছে ভিটামিন সি, ফোলেট, ম্যাগনেশিয়াম, ফসফরাস এবং পটাশিয়ামের মতো একাধিক খনিজ ও ভিটামিনের ভান্ডার। তাই নিয়মিত বেদানা খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদেরা।

আমাদের অন্ত্রে কিছু উপকারী ব্যাকটেরিয়া রয়েছে।আর এসব ব্যাকটেরিয়া অন্ত্রের হাল ফেরানোর কাজে লাগে।তাই বিশেষজ্ঞরা এমন সব খাবার খেতে বলেন যা কিনা কোলনে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে পারে। বেদানা উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে তোলে। শুধু তাই নয়, হার্ট থেকে শুরু করে ক্যানসার প্রতিরোধক হিসেবে কাজ করে এই ফল।

১) বেদানায় আছে ফেনোলিক অ্যাসিড নামক একটি উপাদান। এই উপাদান হৃৎপিণ্ডের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। ২)অ্যানিমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের রোগ নিরাময়ে বেদানা বিশেষ ভূমিকা নেয় ৩) ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর কাজে, বিশেষ করে ত্বকের কালো ছোপ ও বলি রেখা দূর করতে দারুণ কাজে আসে বেদানা ৪) গ্রীষ্মে শরীরকে সতেজ রাখতে ও সুস্থ থাকতে এই ফল খুব গুরুত্বপূর্ণ ৫) নিয়মিত বেদানা খেলে প্রখর হয় স্মৃতিশক্তি ৫) পেটের সমস্যাও দূর করে এই ফল।

সচেতনতা :  আপনার ডায়েটে বেদানা রাখবেন কি না কিংবা স্বাস্থ্যঝুঁকি থাকলে এই বিষয়ে পুষ্টিবিদের পরামর্শ নিন।

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল