এই মুহূর্তে

বিষ্ণুপুরের কাছেই আগুনে রাঙা পলাশ বন, হোমস্টে-র হদিশ জেনে নিন

নিজস্ব প্রতিনিধি: বসন্ত মানেই পলাশের আগুনে রঙিন প্রকৃতি। অনেকেই এই সময়ে ছুটে যান পুরুলিয়া। কিন্তু জানেন কি পলাশ দেখার জন্য বাঁকুড়াও কম আকর্ষণীয় নয়? আর দোলের ছুটির অপেক্ষা না করেও মার্চ মাসের যে কোনও সময় বাঁকুড়ায় পলাশের সৌন্দর্য উপভোগ করা যায়। ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে হারিয়ে যেতে চাইলে আজই প্ল্যান করে ফেলতে পারেন এক অন্যরকম বসন্ত ভ্রমণ।

সাধারণত পলাশ দেখতে গেলে পর্যটকদের গন্তব্য হয় সুতানের জঙ্গল, ঝিলিমিলি, শুশুনিয়া, বিহারীনাথ, মুকুটমণিপুর কিংবা শিউলিবনা। তবে চেনা গণ্ডির বাইরে একেবারে নিরিবিলি অভিজ্ঞতা চাইলে পৌঁছে যান বৃন্দাবনপুর।

আরও পড়ুন: প্রথম দোল উপলক্ষ্যে সেজে উঠছে দিঘার জগন্নাথ মন্দির, বিগ্রহ দর্শনের সময়সূচীতে বদল

বৃন্দাবনপুরে পর্যটকদের ভিড় প্রায় নেই বললেই চলে। অথচ এখানকার শাল-সেগুনে ঘেরা জঙ্গল আর বসন্তে ফোটে ওঠা পলাশ এক অনন্য দৃশ্য তৈরি করে। চারপাশের সবুজে মন যেন নিজে থেকেই শান্ত হয়ে আসে। জঙ্গলের মধ্যে হাঁটা, পাখির ডাক শুনে সময় কাটানো কিংবা বার্ডওয়াচিং-সব মিলিয়ে প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ ঠিকানা এই গ্রাম। বাঁকুড়ার বড়জোড়া ব্লকে অবস্থিত বৃন্দাবনপুরকে পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে।

এখানে এসে কাছেপিঠে ঘুরে নিতে পারেন সোনামুখি এবং পাথরা নজর মিনার। সোনামুখির ওয়াচ টাওয়ার থেকে বৃন্দাবনপুরের বিস্তীর্ণ সবুজ বনভূমির দৃশ্য সত্যিই চোখ জুড়িয়ে দেয়। বাঁকুড়া গেলে টেরাকোটা শিল্প না দেখলে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। হাতে একটু বেশি সময় থাকলে অবশ্যই ঘুরে আসুন বিষ্ণুপুর-মদনমোহন মন্দির, লালজি মন্দির, পঞ্চরতন শ্যামরাই মন্দির, বিষ্ণুপুর ফোর্ট, গড় দরওয়াজা, রাসমঞ্চ ও নন্দলাল মন্দির- ইতিহাসপ্রেমীদের মুগ্ধ করবেই।

কীভাবে যাবেন ও কোথায় থাকবেন?
হাওড়া থেকে বৃন্দাবনপুরের দূরত্ব প্রায় ১৬৬ কিলোমিটার। গাড়িতে গেলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে সহজেই পৌঁছে যেতে পারেন। চাইলে ট্রেনেও বৃন্দাবনপুর স্টেশনে নামা যায়। থাকার জন্য রয়েছে ইকো-ফ্রেন্ডলি রিসর্ট, আবার অ্যাডভেঞ্চার পছন্দ হলে জঙ্গলের ধারে ক্যাম্পিংয়ের ব্যবস্থাও মিলবে। একদিনের ছোটাছুটিতেও বসন্তের রঙে রাঙা এই গ্রাম ঘুরে আসা একেবারেই সম্ভব।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রেড–গ্রিন নয়, ডেটিংয়ে নতুন সঙ্কেত ‘বেইজ’ ও ‘পিঙ্ক’ ফ্ল্যাগ! কেন মজেছে Gen Z?

মাত্র কয়েকটি নিয়ম মানলেই ইন্ডাকশনে হবে নিখুঁত ফুলকো রুটি

আরামদায়ক আবার দেখতেও আকর্ষণীয় লাগবে, গরমে পুরুষদের পোশাক কেমন হবে?

রান্নাঘরে জুতো পরে ঢোকেন? নিজের ভুলেই ডেকে আনছেন চরম দুর্ভাগ্য ও অর্থকষ্ট?

ইন্ডাকশন কুকারে জল পড়ে গেলে শক লাগে? সত্যিটা জানলে অবাক হবেন

নবরাত্রিতে ফিরবে কপাল! ৫টি জিনিস ঘরে এনে বদলে ফেলুন ভাগ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte