গরমে শরীর ঠান্ডা রাখতে চিয়া না তুলসী? জানুন কোনটি বেশি উপকারী!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান সময়ে স্বাস্থ্য সচেতন মানুষের ডায়েটে বিভিন্ন ধরনের বীজের ব্যবহার দ্রুত বেড়েছে। ফ্ল্যাক্স সিড, সূর্যমুখীর বীজ বা কুমড়োর বীজের পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে চিয়া সিডস ও তুলসীর বীজ। দেখতে প্রায় একই রকম হলেও এই দুই বীজের গুণাগুণ কিছুটা আলাদা। গরমের দিনে কোনটি বেশি উপকারী হতে পারে, তা জেনে নেওয়া যাক।

১. ওজন কমাতে কোনটি কার্যকর

চিয়া সিডস মেটাবলিজম উন্নত করতে সাহায্য করে এবং ধীরে ধীরে পেটের মেদ কমাতে সহায়ক। তুলসীর বীজ দ্রুত কাজ করে। এটি খিদে কমায় এবং পেটফাঁপার সমস্যা দূর করতে সাহায্য করে। দু’টিতেই রয়েছে উচ্চমাত্রার দ্রবণীয় ফাইবার, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক।

২. শরীর ঠান্ডা রাখতে কোন বীজ ভালো

গরমের সময় শরীর ঠান্ডা রাখতে তুলসীর বীজ বেশি কার্যকর। আয়ুর্বেদ মতে, তুলসীর বীজ শরীরকে প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং ডিহাইড্রেশন কমায়। চিয়া সিডস খেলে পর্যাপ্ত জল পান করা জরুরি, নাহলে শরীরে পানিশূন্যতা হতে পারে।

৩. পেটের সমস্যা দূর করতে

তুলসীর বীজ পেটফাঁপা, অ্যাসিডিটি ও হজমের সমস্যায় উপকারী। চিয়া সিডসে প্রচুর ফাইবার ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা অন্ত্র, হৃদ্যন্ত্র ও ত্বকের যত্ন নেয়।

প্রস্তুতির সময়

চিয়া সিডস সাধারণত ১৫-৩০ মিনিট বা সারারাত ভিজিয়ে রাখতে হয়। তুলসীর বীজ ৫-১০ মিনিট জলে ভিজলেই ফুলে ওঠে এবং খাওয়ার জন্য প্রস্তুত।

কীভাবে খাবেন

চিয়া সিডস দুধ, সুদি, ওটস বা দইয়ের সঙ্গে খাওয়া যায়। তুলসীর বীজ শরবত, ডাবের জল বা সাধারণ পানীয়ের সঙ্গে মিশিয়ে খাওয়া ভালো।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, গরমে শরীর ঠান্ডা রাখতে তুলসীর বীজ উপকারী। আর ওজন নিয়ন্ত্রণ, ত্বক ও হার্টের যত্নে চিয়া সিডস দারুণ কার্যকর।

 

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়