দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অল্প শীতেই হাত পা ঠাণ্ডা, কীভাবে সমস্যার সমাধান

নিজস্ব প্রতিনিধি : শীতের শুরু থেকে হাত পা ঠাণ্ডা হতে শুরু করে। শীতে সনসময় হাত পা ঠাণ্ডা হয়ে থাকে। এই পরিস্থতি থেকে কীভাবে মুক্তি পাবেন ভাবেন অনেকেই। হাত গরম করেও লাভ হয়না। একই রকম অবস্থা বজায় থাকে। শরীরে একাধিক ঘাটতির জন্যই এই সমস্যা দেখা দেয়। তাই প্রথম থেকে এই  সমস্যার সমাধানের পথ থুঁজতে হবে।

জানা গিয়েছে, ভিটামিন ও খনিজের ঘাটতি থাকলে হাত পা ঠাণ্ডা হয়ে যায়। অল্প শীত পড়লেই অনেকের হাত পা ঠাণ্ডা হয়ে থাকে। বলা হয়ে থাকে ফোলেট ভিটামিল বি ১২, ভিটামিন সি এবং আয়রণের ঘাটতিরক জন্য এই সমস্যা দেখা দেয়। অনেকর সময় শরীরে লোহিত কণিকার পরিমাণ কম থাকলে ঠাণ্ডা হতে থাকে। আবার থাইরয়েড থাকলে রাতে ঘুম না হলে, ওজন কমতে থাকলেও হাত পা ঠাণ্ডা হতে থাকে।

শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে দেহের একাধিক গ্রন্থি, মস্তিষ্ক ও রক্ত। এরা একসঙ্গে কাজ করে। একে বলে থার্মোরেগুলেশন। শরীরে নির্দিষ্ট কিছু ভিটামিনের অভাব হলে শরীর শীতের প্রতি অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে। এই সমস্যা সমাধান করতে চাইলে দেহে ভিটামিনের মাত্রা ঠিক করতে হবে। লোহিত রক্তকণিকা তৈরি এবং ব্রেন ফাংশন ঠিকঠাক রাখার কাজে ভিটামিন বি১২-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটির অভাবে অ্যানিমিয়া হতে পারে। সেই থেকেও হাতা পা ঠাণ্ডা হতে পারে।

খাবারের দিকে নজর দিতে হবে। মাছ, ডিম, মাংস ও দুগ্ধজাত খাবার বেশি করে খেতে হবে। শরীরে আয়রন কম থাকলে রক্তস্বল্পতা হতে পারে। তাই প্রতিদিনের ডায়েটে অবশ্যই আয়রনসমৃদ্ধ খাবার রাখতে হবে। সেই তালিকায় থাকবে ডাল, সবুজ শাক, ড্রাই ফ্রুট। হাইপোথাইরয়েড রোগীদেরও শীতের অনুভূতি বেশি। শরীরে রক্ত চলাচল ঠিকমতো হলে উষ্ণতা বাড়ে। লো প্রেশার থাকা মানুষের শরীর সহজে গরম হয় না। তাই তাদের শীতের অনুভূতি বেশি। সাধারণ মানুষের তুলনায় এসব মানুষ শীতে বেশি কাবু হন।

Published by:

Share Link:

More Releted News:

৬টি অভ্যাসেই মিলতে পারে বছরে ফ্রি ফ্লাইট, জানুন কীভাবে

ভ্যাপসা গরমে স্বস্তির খবর, নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমন দেশে

রাত ১১টার পর ট্রেনে ফোন চার্জ দেওয়া যায় না! জানেন কেন?

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

গ্রীষ্মের ভ্রমণে কেন উটি হতে পারে একেবারে সঠিক গন্তব্য?

এই ট্রেনে উঠলেই লাগে অক্সিজেন! চিন-তিব্বতের পথে অবাক করা যাত্রা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ