দীপাবলির আগেই ঝকঝকে রাখুন ঘরের এই দিকগুলি, তবেই হবে লক্ষ্মীলাভ

হিন্দুদের প্রধান উৎসবগুলির মধ্যে একটি কালী পুজো। যা দীপাবলি তথা আলোর উৎসব নামেও পরিচিত। এই উৎসব মুলত অন্ধকারের উপর আলোর এবং মিথ্যার উপর সত্যের বিজয়ের প্রতীক।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দুদের প্রধান উৎসবগুলির মধ্যে একটি কালী পুজো। যা দীপাবলি তথা আলোর উৎসব নামেও পরিচিত। এই উৎসব মুলত অন্ধকারের উপর আলোর এবং মিথ্যার উপর সত্যের বিজয়ের প্রতীক। চলতি বছর দীপাবলি ২০ অক্টোবর, সোমবার পালিত হবে। শাস্ত্র অনুসারে, দীপাবলি প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে উদযাপিত হয়। তবে দীপাবলির আগে ঘর পরিষ্কার করা শুভ। কারণ বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী পরিষ্কার বাড়িতে প্রবেশ করতে পছন্দ করেন। এক্ষেত্রে বাস্তুশাস্ত্রও বিশেষ তাৎপর্য বহন করে। বলা হয় যে, বাড়ির কিছু নির্দিষ্ট জায়গা সম্পূর্ণ পরিষ্কার রাখলে সুখ, সমৃদ্ধি এবং আশীর্বাদ পাওয়া যায় দেবী লক্ষ্মীর থেকে। আসুন জেনে নেওয়া যাক সেই জায়গাগুলি সম্পর্কে..

১. উত্তর-পূর্ব দিক

বাড়ির উত্তর-পূর্ব দিকটিকে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়, কারণ এটি দেবতাদের আবাসনের দিক। তাই দীপাবলির আগে, এই দিকটা বিশেষভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখুন। এখানে মন্দির বা উপাসনালয় স্থাপন করা শুভ। পরিষ্কার করার পর ওই স্থানে জল ছিটিয়ে প্রদীপ জ্বালিয়ে নিন। বিশ্বাস করা হয় যে উত্তর-পূর্ব কোণটি যদি নোংরা বা এলোমেলো থাকে, তাহলে দেবী লক্ষ্মী বাড়িতে প্রবেশ করবেন না।

২. ব্রহ্মস্থান (বাড়ির কেন্দ্রস্থল)

বাড়ির কেন্দ্রস্থলকে “ব্রহ্মস্থান” বলা হয় এবং এটিকে বাড়ির শক্তি কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়। দীপাবলির আগে, এই জায়গাটি পরিষ্কার করতে ভুলবেন না। এই জায়গাটি পরিষ্কার এবং খোলা রাখলে ঘরে ইতিবাচক শক্তির প্রবেশ করে।

৩. পূর্ব দিক

পূর্ব দিক দিয়ে সূর্যের আলোর প্রথম রশ্মি ঘরে প্রবেশ করে। অতএব, এই দিকটি পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীপাবলির আগে, পূর্ব দিকের দেওয়াল, জানালা এবং দরজা ভালভাবে পরিষ্কার রাখুন। যদি ইচ্ছা হয়, হালকা বা হলুদ পর্দা লাগাতে পারেন। এবং সকালের সূর্যের আলো ঘরে প্রবেশ করতে দিন, এতে ইতিবাচকতা বৃদ্ধি পায়।

৪. উত্তর দিক (ধন ও সমৃদ্ধির দিক)

উত্তর দিকটিকে ধন ও সমৃদ্ধির অধিপতি দেবতা কুবেরের দিক হিসেবে বিবেচনা করা হয়। দীপাবলির আগে এই দিকটি বিশেষভাবে পরিষ্কার রাখা উচিত। ইচ্ছা করলে, এই দিকে সবুজ গাছপালা রাখা যেতে পারে, যা ঘরে অর্থের প্রবাহ বজায় রাখবে এবং আর্থিক স্থিতিশীলতা আনবে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ