কালীপুজোর আগে ঘর থেকে সরান এই জিনিসগুলি, খুলে যাবে সমৃদ্ধির দ্বার

Share:

নিজস্ব প্রতিনিধি: আসতে চলেছে আলোর উৎসব দীপাবলি । চলতি বছর দীপাবলি পালিত হবে ২০ অক্টোবর সোমবার। দীপাবলিকে ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধি অর্জনের একটি উপলক্ষ হিসেবে বিবেচনা করা হয়। তাই বছরের এই বিশেষ সময়টিতে ঘর পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে ঘরে পড়ে থাকা কিছু পুরনো জিনিস বাস্তু দোষের কারণ হতে পারে। এই সকল সামগ্রী পরিবারের আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই দীপাবলির আগে ঘর পরিষ্কার করার সময় এই জিনিসগুলি অবশ্যই সরিয়ে ফেলা জরুরি। এতে ঘরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। আসুন জেনে নিই কোন জিনিসগুলি অবিলম্বে ঘর থেকে সরিয়ে ফেলবেন।

পুরনো বা ভাঙা ঘড়ি

ঘরের ভেতরে পুরনো বা ভাঙা ঘড়ি রাখলে গৃহে নেতিবাচক শক্তির আনাগোনা বৃদ্ধি পায়। এর ফলে শুধু যে বাড়ির সমৃদ্ধি এবং সৌভাগ্য বাধা প্রাপ্ত হয় তাই নয়, পরিবারের সদস্যদের জীবনও অশান্তিতে ছাড়খাড় হয়ে যায়।

মরচে পড়া লোহা

মরচে পড়া লোহার বাসনপত্র, যন্ত্রপাতি বা অন্যান্য জিনিসপত্র ঘরে রাখলে অশান্তি এবং অশুভ পরিবেশের সৃষ্টি হয়। ঘরের পরিবেশে নেতিবাচক শক্তিকে আকর্ষিত হয়। বিশ্বাস করা হয় যে ঘরে মরচে ধরা লোহার জিনিসপত্র থাকলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আসে না।

পুরনো ছেঁড়া চটি

ঘরে পুরনো ছেঁড়া চটি বা জুতো থাকলে তা সম্পদ ও সমৃদ্ধির অন্তরায় হয়ে দাঁড়ায়। ছেঁড়া চটি বাড়িতে বিশৃঙ্খলা এবং নেতিবাচক শক্তির আনাগোনার লক্ষণ হিসেবে বিবেচিত হয়। ঘরের প্রবেশপথে বা উঠোনে ছেঁড়া জুতা থাকলে সেখানে দেবী লক্ষ্মীর বাস কখনওই হতে পারে না।

ভাঙা মূর্তি

ঘরে ভাঙা মূর্তি, অসম্পূর্ণ মূর্তি, অথবা ভাঙা ধর্মীয় কোনও প্রতীক রাখলে অশুভ শক্তি বৃদ্ধি পায়। এই বিষয়গুলি ইতিবাচক শক্তিকেও ব্যাহত করে।এর ফলে ঘর দেবী লক্ষ্মীর আশীর্বাদধন্য হওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে পারে। তাই দীপাবলির আগে, ভাঙা বা ক্ষতিগ্রস্ত মূর্তিগুলি সরিয়ে ফেলুন অবশ্যই।

পুরাতন এবং ছেঁড়া কাপড়

হিন্দু ধর্ম ও বাস্তু বিশ্বাস অনুসারে, ঘরে পুরনো ভাঙা জিনিসপত্র রাখলে নেতিবাচক শক্তি তৈরি হয়। এগুলি সরিয়ে দিলে ঘরে ইতিবাচক শক্তির আগমনের পথ খুলে যায়। দীপাবলিকে নতুন শুরুর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। পুরনো পোশাক ফেলে দেওয়ার অর্থ হল জীবন পুরনো বোঝা এবং জমে থাকা জঞ্জাল ঝেড়ে ফেলে নতুন কিছু শুরু করতে প্রস্তুত। বিশ্বাস করা হয় যে এতে দেবী লক্ষ্মী খুশি হন।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ