শীতে আরাম পেতে রাতে মোজা পরে ঘুমান? এখনই জেনে নিন কিছু বিষয়, না হলেই বিপদ!

Share:

নিজস্ব প্রতিনিধি: কনকনে ঠাণ্ডায় জমে যাচ্ছে হাত-পা। শীতে কল্বল গরম করতেও বেশ কষ্ট করতে হচ্ছে। অনেকেরভ এই সমস্যা হয় লেপ-কম্বল গায়ে দিয়ে শুলেও পা গরম হয়। থাকে বরফের মত ঠাণ্ডা। এই সমস্যা সমাধানের জন্য বহু মানুষ উলের বা সুতির মোজা পরে ঘুমাতে যান যাতে পা গরম থাকে। কিন্তু এই অভ্যাসটি শরীরের জন্য কি আদৌ উপকারী? জেনে নিন মোজা পরে ঘুমানোর সুফল কুফল। চিকিৎসকদের মতে মোজা পরে ঘুমানোর কারণে আরাম যেমন হয় তেমননি অসতর্ক থাকলে শরীরের জন্য ক্ষতি হতে পারে।

কি কি উপকার হয়…

** চিকিৎসকরা বলছেন পা গরম থাকলে শরীরের রক্তনালীগুলো প্রসারিত। ফলে ফলে যারা অনিদ্রায় ভোগেন মোজা পড়ে শুলে তাদের দ্রুত ঘুম আসে।

** শীতকালে মোজা পড়ে শুলে অনেকেরই পা ফাটার সমস্যা দূর হয়। রাতে পায়ে ক্রিম বা ময়েশ্চারাইজার লাগিয়ে মোজা পরলে পায়ের আর্দ্রতা বজায় থাকে এবং চামড়া নরম হয় ।

অনেকেরই ঠান্ডায় আঙুল নীল হয়ে যায় বা অবশ লাগে। মোজা পরলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে । ফলে এ ধরনের সমস্যার ঝুঁকি কমে।

মোজা পরে ঘুমালে কি কি ঝুঁকি থাকে? 

** আরাম পেতে গিয়ে অতিরিক্ত টাইট বা ইলাস্টিক যুক্ত মোজা পরে ঘুমালে পায়ে রক্ত চলাচলে সমস্যা হয়। পায়ে ঝিঁঝিঁ ধরতে পারে।

**  নোংরা বা সারাদিন পরে থাকা মোজা পরে ঘুমালে ব্যাক্টেরিয়া বা ছত্রাক ঘটিত সংক্রমণ হতে পারে।

**  শিশুদের ক্ষেত্রে মোজা পরে ঘুমালে শরীর অতিরিক্ত গরম  হতে পারে।

 

শীতে মোজা পরে ঘুমাতে চাইলে মাথায় রাখুন কিছু বিষয় 

**   টাইট নয়  এমন মোজা বাছুন। সাধারণ সুতির বা নরম উলের ঢিলেঢালা মোজা  পড়ুন।

**  পরিষ্কার এবং শুকনো মোজা ব্যবহার করুন। দিনের বেলা পড়া মোজা রাতে পড়বেন না।  যে মোজা পরে বাইরে যান সেটি পরে  বিছানায় উঠবেন না।

**  ঘুমানোর আগে পা ভালো করে ধুয়ে ও মুছে শুকিয়ে  মোজা  পড়ুন।

 

 

 

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান