আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চা করে পাতা ফেলে দেন? দৈনন্দিন কাজে ব্যবহার করলে অবাক ফল পাবেন

নিজস্ব প্রতিনিধি: এমন কোনও বাড়ি নেই যেখানে চা হয়। সকাল, বিকেল, সন্ধ্যায় চা মাস্ট। এর বাইরে যে আরও কতবার চা হয়ে যায় তার হিসেবেই থাকে না। সাধারণত চা করার পর চা পাতা ফেলে দেওয়া হয়। কিন্তু জানেন কি এই ব্যবহার করা চা পাতা কত কাজে লাগে। শুনলে অবাক হয়ে যাবেন। চা হয়ে যাওয়ার পর এই চা পাতাই রোজকার অনেক মুশকিল আসান করতে পারে। পাশাপাশ ব্যবহার হওয়া চা পাতা ছোটখাটো অনেক সমস্যাই দূর করে। ভাবছেন কীভাবে ব্যবহার করবেন? রইল টিপস।

** ব্যবহার হওয়া চা পাতা গাছের সার হিসেবে দারুন উপকারী। তবে এটা খেয়াল রাখবেন সেটা যেন চিনি ছাড়া চা পাতা হয়। এতে গাছের বৃদ্ধি পায় ও পুষ্টও পায়।

** চায়ের পাতায় থাকে ভরপুর অ্য়ান্টি অক্সিডেন্ট। যদি শরীরে আঘাত লাগে তাহলে সেখানে চা পাতা সিদ্ধ লাগিয়ে দিলে উপশম মেলে। পাশাপাশি দ্রুত শুকিয়ে যাবে ক্ষতস্থান।

** যারা সারাদিন কম্পিউটারে সামনে কাজ করেন তাঁদের বেশিভাগ জনের চশমা থাকা সত্বেও চোখ ব্যথা করে। তাঁরা ব্যবহার করা ঠাণ্ডা চাপাতা একটা পরিষ্কার কাপড়ে ভরে চোখের উপরে রাখলে আরাম পাওয়া যাবে।

** একবার ব্যবহার হওয়া চাপাতা দিয়ে লিকার তৈরি করে ঘরের আসবাবপাত্র পরিষ্কার করুন। এতে চকচক করবে জিনিস। চাপাতা ধোয়া জল দিয়ে বাসনপত্র বা কাঁচের জিনিস পরিষ্কার করুন।

** চাপাতার গন্ধ পোকামাকড় তাড়াতে সাহায্য করে। ঘরে বেশি মশা হলে ব্যবহার করে শুকনো করে রাখা চা পাতা জ্বালালে মশা চলে যায়।

Published by:

Share Link:

More Releted News:

সকাল না সন্ধ্যা, কখন ব্যায়াম করলে বেশি উপকার? জানালেন ফিটনেস বিশেষজ্ঞ

ভাইরাল এগ কফি নিয়ে সতর্কবার্তা, নিয়মিত খেলেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

দক্ষিণ ভারতের এই রহস্যময় মন্দির, কেন ভ্রমণ তালিকায় রাখবেন জানুন

দিনের বেশিরভাগ সময় এসিতে কাটান? নীরবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুস ও ত্বক

৯০ দিন রাতের স্ন্যাকিং বন্ধ করলে শরীরে কী কী পরিবর্তন আসে?

গরমে ঘেমে ভিজে যাচ্ছেন? শরীর সতেজ রাখতে ব্যবহার করুন এই বিশেষ কিছু সুগন্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ