চুলে রং করিয়েছেন, কিন্তু একমাসের মধ্যেই রং ফিকে হয়ে গেল, এই শর্তগুলি মেনেছিলেন তো!

Share:

নিজস্ব প্রতিনিধি: স্যাঁলনে গিয়ে পছন্দের রং বেছে চুলে রং করিয়েছেন। আবার আলাদা করে হাইলাইট করালেন। নতুন মেক-ওভারের ছবি ইনস্টাগ্রামে দিলেন। কিন্তু এক মাস যেতে না যেতেই চুলের রং ফিকে হয়ে গেল? ব্যস এবার সব রাগ গিয়ে সেই বিউটি পার্লারের উপর পড়ল তাইতো? ভাবছেন, ভুলভাল প্রোডাক্ট ব্যবহার করে সে আপনাকে ঠকাল তাইতো! তবে মনে করে দেখুন তো, রং করার পর যেসব নির্দেশগুলি তিনি দিয়েছিলেন, সব আদৌ মেনেছিলেন তো? মানলে এ রকম হত কী? তাই চুলে রং করানোর পর যে বিষয়গুলি খেয়াল রাখবেন তা চটজলদি জেনে নিন!

১। রং করার দু’দিনের মাথায় চুলে শ্যাম্পু করবেন না একদমই। কারণ চুলে রং বসতে একটু সময় লাগে। তার আগেই শ্যাম্পু করে নিলে আপনার চুলের সব রং ধুয়ে যাবে।

২। আবার কী ধরনের শ্যাম্পু ব্যবহার করছেন সেটাও দেখা খুব জরুরি। কারণ সালফেট যুক্ত শ্যাম্পু চুলের রং খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয়। তাই চুলে রং করানোর পর বিশেষ শ্যাম্পু স্যালন থেকেই কিনে আনুন।

৩। চুলে রং করলে কিছু দিন চুলে নিয়ম করে কন্ডিশনার লাগাবেন। ভাল সালফেট ছাড়া কন্ডিশনার এবং চুলের মাস্ক অবশ্যই ব্যবহার করবেন।

৪। রং করানোর পর চুল একটু রুক্ষ হয়ে যায়। তাই অনেকে রাসায়নিক ট্রিটমেন্ট করা শুরু করেন। কিন্তু তাতে চুলের রং ফিকে যায়। তাই বাড়িতেই চুলের যত্ন নিন।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর