শাস্ত্রমতে এভাবে করুন নীল ষষ্ঠী ব্রত, সন্তানের মঙ্গলের সঙ্গে সুখ-শান্তিতে ভরে উঠবে সংসার

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর ১৩ এপ্রিল অর্থাৎ রবিবার পড়েছে নীল পুজোর তিথি। প্রতি বছর চৈত্র মাসের সংক্রান্তিতে এই নীল ষষ্ঠী পুজো পালন করা হয়ে থাকে। মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় নীলের উপোস করেন এই দিন। পুজোর পাশাপাশি নীলের ঘরে বাতি জ্বালিয়ে ব্রতের নিয়ম পালন করে। এই পুজোর দিন বিশেষ কিছু উপায় অবলম্বন করে জীবনে সুখ সমৃদ্ধি আনা সম্ভব। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।

নীল ষষ্ঠীর পুজোয় শিবলিঙ্গে আকন্দ ধুতরা ফুল অবশ্যই দেবেন। সঙ্গে অর্পণ করুন নীল অপরাজিতা ফুল। এই দিন নীল অপরাজিতা ফুল নিবেদনের বিশেষ মাহাত্ম্য রয়েছে।

নীল ষষ্ঠীর পুজোয় পাঁচ রকম নৈবেদ্য অবশ্যই নিবেদন করা উচিত, সেটা পাঁচ রকম ফলও হতে পারে কিংবা অন্য কোনও নৈবেদ্য বা পাঁচ রকমের মিষ্টিও হতে পারে।

এই দিন মায়েরা সারাদিন উপবাস থেকে সন্ধ্যেবেলায় পুজো দেয়। নীল ষষ্ঠীর দিন শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালাবার পর সন্তানের মঙ্গল কামনা করে তারপর জল খেয়ে উপোস ভঙ্গ করা হয়। তবে এই দিন কিন্তু ঠান্ডা জিনিস খাওয়া উচিত, কোনও গরম খাবার এই দিন খাওয়া উচিত না।

এই দিন ব্রতের পর অন্ন গ্রহণ করা উচিত নয়। ফল সাবু মিষ্টি এই জাতীয় খাবার খেয়ে উপবাস ভঙ্গ করা উচিত।

নীল ষষ্ঠীর দিন ভোলেনাথের সামনে অবশ্যই ঘি এর বাতি জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ সুখ সমৃদ্ধি আনে, মনস্কামনা পূর্তিতে সহায়তা করে।

নীল ষষ্ঠীর দিন শিব লিঙ্গে গঙ্গাজল কাঁচা দুধ ঘি মধু ছাড়াও অবশ্যই ডাবের জল দেবেন, এই দিনের বিশেষ উপাচার হিসাবে শিবলিঙ্গে ডাবের জল দেওয়া হয় তবে শিব লিঙ্গে কিন্তু কখনও নারকেল নিবেদন করা হয় না সে বিষয়ে খেয়াল রাখা উচিত।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…