‘ফ্রেন্ডশিপ ডে’-তে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ঘুরে আসুন এই ৪ জায়গা থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই ‘ফ্রেন্ডশিপ ডে’ এই সময় বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাবেন ভাবছেন ? তবে রইল এমন কয়েকটি জায়গার সন্ধান যেখানে অনায়াসেই ঘুরতে যেতে পারেন। দৈনন্দিন জীবনে সকলে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে বন্ধুবান্ধবের সঙ্গে স্কুল বা কলেজের আড্ডা দেওয়ার মত সময় কোথায় সবার কাছে! ফ্রেন্ডশিপ ডে তে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সারপ্রাইজ দিন। মনের কথা ভাগ করে নিন। আবারো জমে উঠুক পুরনো সেই আড্ডা।পাশাপাশি ঘুরতে গিয়ে পুজোর প্ল্যানও করে ফেলুন। তবে রইল বন্ধুবান্ধবদের সঙ্গে পকেট ফ্রেন্ডলি কয়েকটি জায়গা। জেনে নিন কোথায় কোথায়।

মানালি : বন্ধুবান্ধবের সঙ্গে ঘোরার অন্যতম জায়গা হল মানালি।এখানকার মনোরম পরিবেশ মুগ্ধ করবে সকলকে।এখানে উঁচু নিচু পাহাড় থেকে শুরু করে জলপ্রপাত,জঙ্গলও রয়েছে।যারা জঙ্গলপ্রেমী মানুষ তাঁদের জন্য সোনাই সোহাগা।অন্যদিকে বর্ষায় আলাদা রকমের সৌন্দর্যে সেজে ওঠে মানালি।

আন্দামান : অনেকেই ট্রেকিং পছন্দ করেন। তাঁদের জন্য রইল আন্দামান। বন্ধুদের সঙ্গে যদি সমুদ্রে ঝাঁপ দিতে চান তাহলে ঘুরে আসুন আন্দামান থেকে। এছাড়াও এখানে স্কুবা ডাইভিং, জেট-স্কিটিং, প্যারা স্লাইডিং, বোটিং, ট্রেকিং করার সুবিধা রয়েছে।

গোয়া : বন্ধুদের সঙ্গে মজা করার জায়গা বেছে নিতে বললে অনেকেই গোয়াকে বেছে নেয়। ভ্রমণের দিক থেকে বিপুল জনপ্রিয়তা পেয়ে চলেছে গোয়া। সমুদ্র, বীচ যাঁদের পছন্দ তাঁদের জন্য পারফেক্ট জায়গা এই গোয়া। তেমনই রয়েছে জিভে জল আনা সি ফুড। বন্ধুদের সঙ্গে আড্ডায় উপভোগ করতে পারেন হরেক রকমের সি ফুড।

পুদুচেরি : বন্ধু বান্ধবদের সঙ্গে হই চই করতে আড্ডা দিতে ভাল লাগে তাঁদের বেশ পছন্দ হবে পুদুচেরি। এখানকার ঐতিহ্য এবং সংস্কৃতি মুগ্ধ করে ভ্রমণপ্রেমীদের।শীতকালেও এখানকার আবহাওয়া অত্যন্ত মনোরম থাকে। আপনি যদি খাদ্য প্রেমী হন তবে এখানে ফরাসি খাবার উপভোগ করতে পারবেন।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান