পুজোয় অঢেল খাওয়া-দাওয়া থেকে রাত জাগা, এবার শরীর ঠিক রাখতে করুন এই কাজগুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: উমা ফিরেছেন স্বামীগৃহে। আকাশে বাতাসে বিষাদের সুর। আবারও এক বছরের অপেক্ষা। শুরু হল দিনগোনা। তবে মহালয়ার পর থেকেই দেদার দেদার হুল্লোড়, অনিয়ম, রাতজাগা আর অঢেল খাওয়া-দাওয়া হয়েছে। এবার শরীর চাইছে একটু বিশ্রাম আর ছিমছাম খাওয়াদাওয়া। অথচ ছুটি শেষ এবার অফিস ফেরার পালা। আবারও সেই ঠাসা কর্মসূচিতে ফিরতে হবে। এই সময়ে সব দিক সামলে জেনে নিন শরীরকে সুস্থ রাখবেন কী ভাবে।

হালকা খাবার খান

পূজোর ক’দিন লাগামছাড়া যা মন চেয়েছে তাই খেয়েছেন। যার মধ্যে ছিল রেস্তরাঁয় বা রাস্তার স্টলে তেল মশলা ঠাসা খাবার। চপ-চাউমিন রোল—মোগলাই-মোমো-বিরিয়ানি সবই গিয়েছে পেটে। বাঁধাধরা ছকের বাইরে গিয়ে খাওয়া দাওয়া নিয়ে হিয়েছে অনিয়ম। এতেই হজমের গোলমাল দেখা দিতেই পারে। তাই পেট ঠিক রাখতে এক সপ্তাহ খান হালকা খাবার। তেল মশলাযুক্ত বাইরের খাবার এড়িয়ে চলুন। বেশি করে বাড়িতে তৈরি সাধারণ খাবার খান।

পর্যাপ্ত ঘুম

টানা রাত জেগে ঠাকুর দেখা থেকে শুরু করে ভোরে উঠে অঞ্জলি আবার বাইরে প্যান্ডেল হপিং। সব মিলিয়ে ঘুম হয়নি একেবারে। পুজোর পর তাই শরীরকে ঠিক রাখতে চাই পর্যাপ্ত পরিমাণে ঘুম। আর অফিস যদি একদিন ছুটি থাকে তাহলে সাত থেকে আট ঘন্টা ঘুমান। এতে শরীর সুস্থ হবে ও ঝিমুনি ভাব কাটবে।

শরীর চর্চা

পুজোর কদিন শরীরচর্চার বালাই থাকে না। নিজেকে এই সময়ে ফিট রাখা তো বিলাসিতা। তাই ওজনও বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। তাই যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন তাঁরা পুজোর ঠিক পরে ফের শুরু করে দেওয়া উচিত। শরীর সুস্থ রাখতে জিমে যাওয়া হোক বা যোগাসন, বাড়িতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিংবা মেডিটেশন আপনাকে যেকোনো একটা মেনে চলতে হবে। তবে প্রথমেই অতিরিক্ত শরীরচর্চা করবেন না,

বডি ডিটক্স

শরীর ঠিক রাখতে সবথেকে ভাল কাজ দেয় জল বডি ডিটক্স। গরমে ঘোরাঘুরিতে ঘাম বা দীর্ঘ হাঁটাহাঁটিতে শরীরে জলের ঘাটতি দেখা দেয়। তাই পুজো শেষ হওয়ার পরে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল খান। এতে বর্জ্য পদার্থ বেরিয়ে যাবে এবং শরীরও হাইড্রেটেড থাকবে। শসা ও পাতিলেবুর রস মিশিয়ে ঘরোয়া পদ্ধতিতে ডিটক্স ওয়াটার তৈরি করে খেতে পারেন।

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের