বাজি ফাটাতে গিয়ে পুড়ে গিয়েছে হাত-পা, ঘরোয়া টোটকায় মিলবে সুরাহা

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজো মানেই শব্দ বাজি ও আতশবাজির বাজার। ছোট থেকে বড় সকলেই সামিল হন বাজি ফাটানোর উৎসবে। তবে বিপদ কি আর বলে আসে। বাজি ফাটাতে গিয়ে একটি অসাবধান হলেই বিপদে পড়েন অনেকেই। বেশ কিছু ক্ষেত্রে বাজি খারাপ থাকলে তা ফেটে বা আগুনের ফুলকিতে হাতে-পায়ে ফোসকা পড়ে যায়। কিছুক্ষেত্রে বিপদ আরও জটিল হয়ে ওঠে। যদি এমন ঘটনা ঘটে তবে আতঙ্কিত হবেন না। চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন তবে তার আগে সাময়িক স্বস্তি পেতে করুন কয়েকটি কাজ। এতে জ্বালাপোড়ার জায়গায় কিছুটা হলেও আরাম পাবেন।

করুন এই কাজগুলি…

১. ক্ষতস্থানে  ভুলেও টুথপেস্ট ব্যবহার করবেন না। পুড়ে গেলে প্রথমেই ঠাণ্ডা জল দিন ক্ষতস্থানে। বরফ জল হলে আরও আরাম পাওয়া যাবে। তবে পোড়া জায়গায় বরফ ঘষার ভুল করবেন না।

২. বাজির আগুনের ফুলকিতে শরীরের কোনও অংশ বেশি পুড়ে গেলে আগে ঠান্ডা জল দেওয়ার পর  সেখানে ন্যানো সালফার জাতীয় মলম কিংবা সিলভার সালফা ডায়োজিন  লাগান।

৩.  পোড়া জায়গায় লাগাতে পারেন নারকেল তেল । নারকেল তেল পোড়া জায়গা ঠান্ডা রাখতে ও জ্বালাভাব কমাতে সাহায্য করে।

৪.  বাজি পোড়াতে গিয়ে হাতে-পায়ে বা শরীরের কোনও অংশে ফোসকা পড়লে ভুলেও  সেফটিপিন, সূচ  বা পিন জাতীয় কিছু দিয়ে খোঁচাবেন না। এতে ঘা বা অন্য সমস্যা হতে পারে।

৫. পোড়া জায়গায়  গজ  বেঁধে রাখতে পারেন। এতে ক্ষতস্থানে ধুলো-বালি লাগবে না। ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম থাকবে।

৬. খুব বেশি সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে একেবারেই ভুলবেন না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২