দার্জিলিংয়ে হোটেলে ভিড়, পুজোয় ঘুরে আসতে পারেন রিম্বিককে

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর মাত্র কয়েক দিন। তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। এই সময়ে মানুষ ঘুরতে যেতে পছন্দ করেন। রাজ্যের বাইরে যেখানেই ঘুরতে যান না কেন, অনেকেই দার্জিলিং গ্যাংটক ঘুরতে যান। কিন্তু শেষ মুহূর্তে এই জায়গায় ঘুরতে গেলে হোটেল পাওয়া দুষ্কর হয়ে যায়। পকেটের খরচ সামলে দার্জিলিং বা গ্যাংটক ঘোরা অত্যন্ত সহজ। তাই অনেকেই এই দুটো জায়গায় ঘুরতে যান। তাই পুজোর সময় ভিড় লেগেই থাকে এই দুই জায়গায়। ভিড় এড়াতে চাইলে, নিরিবিলি ঘুরতে চাইলে চলে আসুন রিম্বিকে। জায়গাটি দার্জিলিংয়ের ট্রেকিং রুটের গেটওয়ে বলে পরিচিত। তুই খোলার খুব কাছেই অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামটি। অনেকের কাছেই জায়গাটি অপরিচিত। ভিড়ের মধ্যে নিরিবিলিতে ঘুরে আসতে চাইলে যেতেই পারেন রিম্বিক।

জানা গিয়েছে, দার্জিলিং শহর থেকে প্রায় ৫৬ কিলোমিটার দূরে এই রিম্বিক। ইন্দো নেপাল সীমান্তের কাছেই অবস্থিত এই জায়গাটি। সবুজে ঘেরা এই ভ্রান্তি এই সময়ে অত্যন্ত সুন্দরভাবে সেজে ওঠে। শীতকালে রুক্ষ আবহাওয়া বজায় থাকলেও এই সময়ে ফুলে সেজে ওঠে রিম্বিক। গোটা গ্রামটাই হেঁটে ঘুরে দেখতে পারবেন। গ্রামের মধ্যেই রয়েছে বড় বাজার। মোমোর দোকান থেকে শুরু করে বেকারি সবটাই পেয়ে যাবেন হাতের মুঠোয়। এই এলাকায় দেখতে পারবেন রিম্বিক মনেস্ট্রি। রিম্বির থেকে আপনি ঘুরে আসতে পারবেন শ্রীখোলা। শৃঙ্খলা পর্যন্ত গাড়ি যাবে। সেখান থেকে পায়ে হেঁটে ঘুরতে হবে। রিমবিক এর পাশাপাশি সহজে ঘুরে নিতে পারবেন ধোত্রে, গুরদুং, মানেভঞ্জন।

অক্টোবর থেকে মে মাসের মধ্যেই এই এলাকায় ঘুরতে যেতে পারেন। এই সময় নতুন সাজে সেজে ওঠে রিম্বিক। এনজিপি থেকে রিমবিক এর রাস্তা প্রায় ১৩২ কিলোমিটার। এনজিপি থেকে সহজেই শেয়ারে গাড়ি পাওয়া যায়। ৭০০ টাকা খরচ পরে পার হেড। গাড়ি করে এনজিপি থেকে যেতে সময় লাগে পাঁচ ঘন্টা। শেয়ারের গাড়িতে গেলে অনেকটা কম খরচ হবে। গাড়ি রিজার্ভ করলে চার থেকে পাঁচ হাজার টাকা বেশি খরচ হয়। রিম্বিকে থাকার জন্য হোম স্টেপ রয়েছে। অনেকে দার্জিলিং ঘুরতে গিয়ে ভিড়ের মধ্যে থাকতে না চাইলে রিম্বিকে হোমস্টেতে থাকতে পারেন।

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

আটক অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের