আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভাঙা আয়না গৃহস্থের জন্য কতটা ক্ষতিকর? জেনে নিন কি বলছে বাস্তুশাস্ত্র?

নিজস্ব প্রতিনিধি: দৈনন্দিন জীবনের এক অপরিহার্য বস্তু হল আয়না। জানেন কি শুধু দৈনন্দিন জীবনে নয় বাস্তুশাস্ত্র মতে আয়না কেবল মুখ দেখার উপকরণ নয়, এটি ইতিবাচক ও নেতিবাচক শক্তির শক্তিশালী বাহক। বাড়ির সঠিক দিকে আয়না রাখলে যেমন ঘরে সুখ স্বাছন্দ বজায় থাকে তেমননি ছোট্ট ভুল বিরাট বিপদ ডেকে আনতে পারে। ছারখার হতে পারে সংসার। কি করবেন জেনে নিন এখনই আর সাবধান হয়ে যান।

বাস্তুবিদরা সতর্ক করে বলছেন ঘরে ভাঙা আয়না রাখলে চরম নেতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে। অসাবধানতায় বাড়ির আয়নায় চির ধরলে অনেকে মায়া ভেবে রেখে দেন। বাস্তুবিদরা বলছেন ভুলেও এই কাজ করবেন না। ঘরে ভাঙা আয়না রাখা মানেই চরম নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানানো হয়। যদি থাকে এখনই দূর করুন।

কি কি সমস্যা হয়…

ভাঙা আয়নায় মুখ দেখলে মানুষের মানসিক শান্তি নষ্ট হয়। এটি আত্মবিশ্বাস কময়া এবং অকারণে মনে ভীতি জাঁকিয়ে বসে।

বলা হয় যে বাড়িতে ভাঙা কাঁচ বা আয়না থাকে সেখানে লক্ষ্মীদেবী অবস্থান করেন না। পরিবারে অর্থাভাব ও ঋণের বোঝা দেখা দিতে পারে।

ভাঙা কাঁচ সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারে। স্বামী-স্ত্রী বা ভাই-বোনের মধ্যে দূরত্বের অন্যতম কারণ হতে পারে।

আয়না রাখার সঠিক নিয়ম জেনে নিন …

আয়না পরিষ্কার  রাখুন

ঝাপসা বা নোংরা আয়না নেতিবাচক প্রভাব ফেলে

দুটি আয়না একে অপরের মুখোমুখি রাখবেন না এতে ঘরে অস্থিরতা বাড়ে

বিছানার সামনে আয়না রাখবেন না।

বাস্তু শাস্ত্র বলে ঘুমের সময় নিজের প্রতিফলন আয়নায় পড়া  অশুভ

Published by:

Share Link:

More Releted News:

দক্ষিণ ভারতের এই রহস্যময় মন্দির, কেন ভ্রমণ তালিকায় রাখবেন জানুন

দিনের বেশিরভাগ সময় এসিতে কাটান? নীরবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুস ও ত্বক

৯০ দিন রাতের স্ন্যাকিং বন্ধ করলে শরীরে কী কী পরিবর্তন আসে?

গরমে ঘেমে ভিজে যাচ্ছেন? শরীর সতেজ রাখতে ব্যবহার করুন এই বিশেষ কিছু সুগন্ধি

সবসময় ক্লান্ত লাগছে? হতে পারে ভিটামিন বি১২ ঘাটতি, জানালেন বিশেষজ্ঞরা

৬টি অভ্যাসেই মিলতে পারে বছরে ফ্রি ফ্লাইট, জানুন কীভাবে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ