হাতের কাছেই মজুত উপকরণ দিয়ে ঝকঝকে করুন ফ্রিজ, চলে যাবে গন্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ে কাজের অগ্রগতি এতটাই বেশি, যে ইলেক্ট্রনিক্স কিছু জিনিস বাড়িতে রাখা মাস্ট। প্রয়োজনের সময় কাজ আরো সহজ করতে এগুলো ব্যবহার করা হয়। তারমধ্যে অন্যতম ফ্রিজ। রান্না করে রেখে দিলে আফিসে বের হওয়ার সময় চিন্তা থাকে না। খাবার একটু গরম করে নিলেই হয়ে যায়। সময় বাঁচাতে খুব কাজ দেয়। এখন সব বাড়িতেই ফ্রিজ রয়েছে। এটি ছাড়া এক মুহূর্ত চলে না। কাঁচা তরতাজা সব্জি রাখা থেকে শুরু করে, রান্না করা খাবার সংরক্ষণের কাজে আসে ফ্রিজ। পাশাপাশি দুধ, দই, ডিম, কাঁচা মাছ-মাংস— সবই সংরক্ষণ করা হয় ফ্রিজে।

ফ্রিজ ব্যবহার করার সঙ্গে সঙ্গে নিয়মিত তাকে পরিষ্কার রাখাও দরকার। ফ্রিজ পরিষ্কার না করলে জীবাণু বাসা বাঁধে, দুর্গন্ধ ছাড়ে। এই সমস্যা এড়াতে হলে কয়েকটি টিপস মানতেই হবে। সপ্তাহে একবার ফ্রিজ পরিষ্কার করতে হবে। এরফলে নোংরা কম হবে। ৭-১০ দিন ছাড়া ফ্রিজ পরিষ্কার করলে ওয়েট ওয়াইপ ব্যবহার করতে হবে। ওয়েট ওয়াইপ দিয়ে ৫ মিনিটেই ফ্রিজ মুছে নিতে পারেন।

ফ্রিজে তেলমশলা লেগে থাকে সেগুলো মুছে ফেলার জন্য বেকিং সোডা ব্যবহার করুন। তরকারি রাখতে গিয়ে ঝোল পড়লে সঙ্গে সঙ্গে মুছে নিলে কোনও সমস্যা হয় না। ওই দাগের উপর বেকিং সোডার পেস্ট লাগিয়ে রাখুন। জলে বেকিং সোডা গুলে পেস্ট বানিয়ে নিতে পারেন। ১৫ মিনিট পরে ভিজে তোয়ালে দিয়ে মুছে নিতে হবে।

ভিনিগার, জল, বেকিং সোডা মিশিয়ে ভাল করে মুছে নিতে হবে। সঙ্গে সঙ্গে ফ্রিজে গন্ধ চলে যাবে। বাসন মাজার তরল সাবান ব্যবহার করেও সমস্যার সমাধান করা যাবে। ফ্রিজ পরিষ্কারের পরে কিছুক্ষণ ফ্রিজের দরজা খুলে রাখতে হবে। এরজেরে ভ্যাপসা গন্ধ চলে যাবে।

কেন প্রতিটি মানুষের জীবনে অন্তত একবার কোথাও একা ঘুরে আসা উচিত?

‘গুলামদের দ্বীপ’, জন্মের পর থেকেই মালিকদের ‘সম্পত্তি’ হয়ে যায় শিশুরা

পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণ! এবার কি ভাইয়ের কপালে ফোঁটা বা হাতে রাখি পরানো যাবে?

প্রতি বছর বাড়ছে শিবলিঙ্গের আকার! জানেন কোথায় রয়েছে রহস্যময় এই ধাম?

রান্নাঘরে জুতো পরে ঢুকছেন? অজান্তেই মা অন্নপূর্ণাকে রুষ্ট করছেন

লক্ষ্মীলাভ সঙ্গে প্রেম জীবনে সাফল্য, অগস্টে ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

শুক্রবারে ৪ রাশির জাতকদের সুখবর, অর্থলাভের যোগ কাদের?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী