তর্পণের সময় এই ৫টি কাজ অবশ্যই করবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে দেবীপক্ষের। অন্যান্য বারের মতো পিতৃপক্ষ শুরু হওয়ার পর থেকেই শুরুব হয়েছে শ্রাদ্ধ ও তর্পণের কাজ। দেশজুড়ে তর্পণপর্ব শুরু হয়েছে। পূর্বপুরুষের আত্মার শান্তিকামনায় বিশেষ পুজো করা হয়েছে থাকে। পিতৃদোষ দূর করতে চাইলে শ্রাদ্ধপক্ষ সর্বোত্তম বলে মনে করা হয়।

হিন্দুধর্মে পিতৃপক্ষের দিনগুলোর বিশেষ তাৎপর্য রয়েছে। এই সময় পূর্বপুরুষদের মু্ক্তি দেওয়ার জন্য বিভিন্ন ধরেনের আচার অনুষ্ঠান করা হয়ে থাকে। ধর্মীয় বিশ্বাসে জানা গিয়েছে, পূর্ব পুরুষরা যদি কোনও কারণে রেগে যান, তাহলে সংসারে অগ্রগতি হয় না। সমস্ত সাফল্যে বাধা আসে। ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ।পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়ার জন্য এর থেকে ভাল সময় আর হয়না। পিতৃপক্ষ ভাদ্রপূর্ণিমা থেকে  আশ্বিনের অমাবস্যা পর্যন্ত চলে। এই ১৫দিন চলে পিতৃপক্ষ। চলতি বছর পিতৃপক্ষ শেষ হবে ২১ সেপ্টেম্বরে।

বিশ্বাস করা হয়, পিতৃপক্ষে করা তর্পণ পূর্বপুরুষের আশীর্বাদ নিয়ে আসে। বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে পিতৃপক্ষে তর্পণ করা উচিৎ। তবে কয়েকটি কাজ মনে করে অবশ্যই করা উচিৎ।

বলা হয়ে থাকে, এই সময় পূর্বপুরুষরা বিভিন্ন রূপে আমাদের কাছে আসে। তাঁরা যেকোনও রূপে আপনার আশেপাশে আসতে পারে। বাড়ির কাছে কোনও পশু-পাখি বা পোকামাকড় আসলে তাকে কোনওভাবেই আঘাত করা উচিৎ নয়।

এই সময় নতুন কোনও জিনিস বা নতুন কাজ শুরু করা উচিত নয়। মাঙ্গলিক কাজ করা থেকে বিরত থাকা উচিৎ। কোনও সুসংবাদ পেলে এই সময় উদযাপন করা থেকে দূরে থাকা উচিৎ।

এই সময় বাড়ির বাইরে খাবার বা জল রাখা উচিৎ। পশু, পাখি, গৃহহীন মানুষদের ক্ষুধা ও তৃষ্ণা মেটাতে সাহায্য করা হয়। এই সময়ে সকলের সকলকে সাহায্য করা উচিৎ।

যে ব্যক্তি ‘তর্পন’ করছেন, তাঁকে ছোলা, মসুর ডাল, জিরা, কালো নুন, লাউ, সর্ষে, শসা এবং মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে।

তর্পণ করার সময় অবশ্যই কালো তিল ব্যবহার করতে হবে। পূর্বপুরুষদের খুশি করার জন্য, তাদের প্রিয় খাবার তৈরি করতে হবে।

বিশ্বাস করা হয় এটি করার মাধ্যমে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন এবং পরিবারের উপর সর্বদা তাঁদের আশীর্বাদ বজায় থাকে। বিশ্বাস অনুসারে পিতৃপক্ষে অশ্বত্থ গাছের তলায় পূর্ব পুরুষরা বাস করেন। তাই এই সময় যদি এই গাছের পুজো করা যায় তাহলে তা অত্যন্ত শুভ হয়। তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। পিতৃপক্ষের সময় প্রতিদিন তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়।

সিজেপি আন্দোলনের পর থেকেই উপচে পড়ছে বিয়ের প্রস্তাব, কবে গাঁটছড়া বাঁধছেন অভিজিৎ দীপক?

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুই দেওরের সঙ্গে অবৈধ সম্পর্ক! স্বামী জানতেই ভয়ানক কাণ্ড ঘটালেন নববধূ

দেশে ফেরার দু’দিন আগে নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হায়দরাবাদের প্রযুক্তিবিদের

‘বাংলাদেশে ফিরবই, তবে খুন হতে পারি’, বিস্ফোরক শেখ হাসিনা

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

গুরুপূর্ণিমায় বেলুড় মঠে শুভেন্দু অধিকারী, মহারাজের পা ছুঁয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর

‘এক ভারত, অনেক পরম্পরা’, মহাকাল মন্দিরের প্রসাদে ঠাঁই হল ইডলি-সম্বরের

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

‘শুনানি’ চলাকালীন আর শোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের