আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেলা বাড়লেই ট্যাঙ্কের জলে হাত দেওয়া যাচ্ছে না? জানুন ঠাণ্ডা রাখার সহজ উপায়!

নিজস্ব প্রতিনিধিঃ গ্রীষ্মকালের তীব্র গরমে প্লাস্টিকের ট্যাঙ্কের জল দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে, ফলে দৈনন্দিন ব্যবহারে অস্বস্তি বাড়ে। বিশেষ করে দুপুর বা বিকেলের দিকে এই জল প্রায় ফুটন্ত গরম হয়ে যায়। তবে কিছু সহজ ও কার্যকর পদ্ধতি মেনে চললে ট্যাঙ্কের জল অনেকটাই ঠান্ডা রাখা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, সামান্য সচেতনতা ও কয়েকটি ঘরোয়া উপায়েই মিলতে পারে স্বস্তি।

ট্যাঙ্কের জল ঠান্ডা রাখার সহজ উপায়-

ট্যাঙ্ক ঢেকে রাখা ও রং করা

•ট্যাঙ্ককে সরাসরি রোদের হাত থেকে বাঁচাতে ওপরের দিকে শেড বা ছাউনি তৈরি করুন।

•হালকা রং যেমন সাদা বা হালকা নীল ব্যবহার করলে তাপ শোষণ কম হয়।

•কালো বা গাঢ় রঙের ট্যাঙ্ক দ্রুত গরম হয়, তাই এড়িয়ে চলাই ভালো।

ট্যাঙ্কের চারপাশে ইনসুলেশন করা

•ট্যাঙ্কের চারপাশে তাপরোধী উপকরণ ব্যবহার করুন।

•থার্মোকল, ফোম বা ভেজা জুটের বস্তা জড়িয়ে রাখলে বাইরের তাপ কম ঢোকে।

•ট্যাঙ্কের আশেপাশে গাছ লাগান বা লতা-গুল্ম দিয়ে ঢেকে দিন।

•এতে প্রাকৃতিক ছায়া তৈরি হয় এবং তাপমাত্রা অনেকটাই কমে যায়।

নিয়মিত জল ব্যবহার ও রিফ্রেশ করা

•ট্যাঙ্কে জল দীর্ঘ সময় জমিয়ে রাখবেন না।

•সকালে বা রাতে নতুন জল ভরলে তা তুলনামূলক ঠান্ডা থাকে।

গরমে স্বস্তি পেতে এই সহজ টিপসগুলি মেনে চললেই প্লাস্টিকের ট্যাঙ্কের জল বারযোগ্য ও আরামদায়ক রাখা সম্ভব।

Published by:

Share Link:

More Releted News:

গরমে হাঁসফাঁস পোষ্যও! স্বস্তি দিতে মেনুতে রাখুন এই খাবারগুলি

মাত্র ২৯৯ টাকায় একাধিক ওটিটি সাবস্ক্রিপশনের অফার? ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট

ডায়াবেটিসে এই ক্লান্তি কেন?ফিট থাকলেও শরীর দিচ্ছে সতর্কবার্তা

মে মাসে একাধিক ট্রেনের রুট পরিবর্তন, ভ্রমণের আগে সম্পূর্ণ তালিকা দেখে নিন

কর্মক্ষেত্রে বার বার বাধার সম্মুখীন? ৫ লক্ষণেই রয়েছে ইঙ্গিত

দেশজুড়ে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা, কী বলছে জ্যোতিষশাস্ত্র?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ