সাদা পোশাক কাচার সময় এই ভুলগুলো করলেই সর্বনাশ! কোন কোন বিষয় মাথায় রাখবেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গরম পড়তেই আলমারিতে বাড়তে থাকে সাদা সুতির পোশাকের কদর। হালকা, আরামদায়ক এবং দেখতে অত্যন্ত মার্জিত হওয়ায় অনেকেই এই সময় সাদা জামাকাপড় পরতে পছন্দ করেন। তবে সাদা পোশাকের একটি বড় সমস্যা হল-এতে দাগ বা ময়লা খুব দ্রুত চোখে পড়ে। অনেক সময় বারবার ধোয়ার পরেও সাদা কাপড়ে হলদেটে ভাব দেখা দেয়। তাই সাদা পোশাক পরিষ্কার ও ঝকঝকে রাখতে কয়েকটি সহজ নিয়ম মেনে চলা জরুরি।

সাদা পোশাক পরিষ্কার রাখার কিছু কার্যকর টিপস

১. সঠিক তাপমাত্রার জল ব্যবহার করুন

•সাদা পোশাক সাধারণত ঈষদুষ্ণ জলে ধোয়া ভালো।

•এতে কাপড়ের তেল ও ময়লা সহজে বেরিয়ে যায়।

•তবে বিছানার চাদর, তোয়ালে বা সোফার কভার গরম জলে ধুলে দুর্গন্ধও দূর হয়।

২. ভালো মানের ডিটারজেন্ট বেছে নিন

•সাদা কাপড় পরিষ্কার রাখতে সঠিক ডিটারজেন্ট ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ।

•প্রয়োজনে ডিটারজেন্টের সঙ্গে বেকিং সোডা বা ভিনিগার মিশিয়ে ব্যবহার করতে পারেন।

•এতে দাগ, তেল-ময়লা এবং দুর্গন্ধ সহজে দূর হয়।

৩. দাগ আগে পরিষ্কার করুন

•সাদা পোশাকে দাগ লাগলে আগে সেই দাগ তোলার চেষ্টা করুন।

•দাগের উপর বেকিং সোডা, লেবুর রস বা ভিনিগার ব্যবহার করা যেতে পারে।

•দাগ পরিষ্কার করার পরেই কাপড় ধোয়া উচিত।

৪. সঠিকভাবে শুকনো করুন

•খুব কড়া রোদে সরাসরি কাপড় শুকাতে দেওয়া ঠিক নয়।

•এতে কাপড়ের রং ফ্যাকাশে হয়ে যেতে পারে।

•আলো-ছায়া আছে এমন জায়গায় শুকালে কাপড়ের উজ্জ্বলতা বজায় থাকে।

৫. কয়েকটি বিষয় মনে রাখুন

•সাদা পোশাক কখনও অন্য রঙের পোশাকের সঙ্গে ধুবেন না।

•দাগ লাগলে যত দ্রুত সম্ভব পরিষ্কার করুন।

•ওয়াশিং মেশিনে ধোয়ার আগে মেশিন পরিষ্কার আছে কি না তা নিশ্চিত করুন।

এই সহজ নিয়মগুলি মেনে চললে সাদা পোশাক দীর্ঘদিন ঝকঝকে ও পরিস্কার থাকবে।

‘গুলামদের দ্বীপ’, জন্মের পর থেকেই মালিকদের ‘সম্পত্তি’ হয়ে যায় শিশুরা

পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণ! এবার কি ভাইয়ের কপালে ফোঁটা বা হাতে রাখি পরানো যাবে?

প্রতি বছর বাড়ছে শিবলিঙ্গের আকার! জানেন কোথায় রয়েছে রহস্যময় এই ধাম?

রান্নাঘরে জুতো পরে ঢুকছেন? অজান্তেই মা অন্নপূর্ণাকে রুষ্ট করছেন

লক্ষ্মীলাভ সঙ্গে প্রেম জীবনে সাফল্য, অগস্টে ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

শুক্রবারে ৪ রাশির জাতকদের সুখবর, অর্থলাভের যোগ কাদের?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী