বাঁদুরে রং কিছুতেই উঠছে না? চিন্তা নেই, ঘরোয়া এই ৪ টোটকাতেই কেল্লাফতে

Share:

নিজস্ব প্রতিনিধি: দোল মানেই রংয়ের উল্লাস, হাসি-আড্ডা আর বন্ধুদের সঙ্গে দেদার মজা। রংয়ে রঙিন না হলে যেন দোলই অসম্পূর্ণ। কিন্তু আনন্দের পরেই শুরু হয় আসল ঝামেলা। চুল আর ত্বকে জমে থাকা জেদি রং। অতিরিক্ত ঘষাঘষিতে জ্বালা, লালচে ভাব, এমনকি ত্বকের ক্ষতিও হতে পারে। কলেজ, অফিস বা কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে মুখের এই হাল দেখে অস্বস্তি বাড়ে বৈ কমে না। তবে চিন্তার কিছু নেই। ঘরোয়া কয়েকটি সহজ উপায় জানলেই দোলের রং তুলতে আর কষ্ট করতে হবে না।

নারকেল তেলের ম্যাজিক
দোল খেলার পর ত্বক ও চুলে ভাল করে নারকেল তেল লাগান। কিছুক্ষণ রেখে ভেজা টিস্যু বা নরম কাপড় দিয়ে আলতো করে মুছে নিন। এরপর হালকা ফেসওয়াশ বা সাবান দিয়ে মুখ ও হাত-পা পরিষ্কার করুন। দেখবেন, রঙের বড় অংশ সহজেই উঠে গেছে, ত্বকও থাকবে নরম।

আরও পড়ুন: দোলের দিন মদের দোকানের সময়সূচী জেনে নিন, খোলা-বন্ধ কখন?

বেসন ও দইয়ের ফেসপ্যাক
রঙের সঙ্গে ত্বকে জমে থাকা ময়লা ও টক্সিন দূর করতে দারুণ কাজ করে এই প্যাক। এক চামচ বেসনের সঙ্গে এক চামচ টক দই ও সামান্য মধু মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর হালকা হাতে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। ত্বক হবে পরিষ্কার ও উজ্জ্বল।

অ্যালোভেরা ও লেবুর রসের যত্ন
এক চামচ তাজা অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণ ১০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। দোলের জেদি রং তুলতে এবং ত্বক ঠান্ডা রাখতে এই প্যাক বেশ কার্যকর।

দুধ ও গ্লিসারিনের ক্লিনজিং
এক কাপ কাঁচা দুধে এক চামচ গ্লিসারিন মিশিয়ে তুলোর সাহায্যে মুখে লাগান। পাঁচ মিনিট পর ভেজা তোয়ালে দিয়ে মুছে নিন। ত্বকের গভীরে জমে থাকা রং ও ময়লা পরিষ্কার হয়ে যাবে, মুখ দেখাবে সতেজ।

এই সহজ ঘরোয়া টোটকাগুলি মেনে চললেই দোলের রং আর ভয়ের কারণ হবে না। নিশ্চিন্তে খেলুন, আনন্দ করুন-ত্বকের যত্ন নেবে আপনার রান্নাঘরই।

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার