শিলাবৃষ্টির সময়ে শরীরের যত্ন নেবেন কীভাবে ? জেনে নিন বিশেষজ্ঞদের মত

Share:

নিজস্ব প্রতিনিধি :  কখনো আকাশ পরিস্কার কখনো বা মেঘলা!এইসময় আকাশে এর টুকরো মেঘের দেখা মিললে সোনাই সোহাগা। গরম থেকে বাঁচতে বৃষ্টির জলে গা ভাসিয়ে দিই। ব্যাস একদম সোজা বিছানায় ‘বেড রেস্ট’ এই রোদ গরমে বৃষ্টিতে ভিজছেন না তো ? দুশ্চিন্তায় পড়ছেন এই শিলাবৃষ্টির সময়ে শরীরের যত্ন নেবেন কীভাবে ? আর চিন্তা নয়, জেনে নিন কি বলছেন বিশেষজ্ঞরা।

বৃষ্টির ফোঁটাগুলোর সঙ্গে সঙ্গেই গরমের জ্বালাটাও উধাও হয়ে যায়।স্বস্তি ফিরে আসে ঠিক।কিন্তু এটা শরীরের জন্য মোটেও ভাল নয়। এই অসময়ের বৃষ্টি আপনাকে কাবু করে দিতে পারে। তাই এইসময় আরও বেশি করে নিজের খেয়াল রাখা উচিত।

এই বৃষ্টির জল মানেই, সর্দি-জ্বরের আশঙ্কা। তবে একটু সাবধান হলেই এই সময়েও আপনি ফিট আর হেলদি থাকতে পারেন।

 সহজপাচ্য খাবার :  আর্দ্র আবহাওয়ায় আমাদের হজম ক্ষমতা কমে যায়। তাই এইসময় তৈলাক্ত খাবার বা অধিক তেলমশলাযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত।এর পরিবর্তে যতটা সম্ভব হয় সহজপাচ্য খাবার খান। স্বাস্থ্যকর, সুষম ডায়েট মেনে চললেও মন্দ হয় না।আঁশযুক্ত খাবার খুব বেশি না খাওয়াই ভাল।

কাঁচা শাকসবজি :  এইসময় বাজার থেকে আনা কাঁচা শাকসবজি থেকে ব্যাকটেরিয়াল সংক্রমণ ছড়াতে পারে। তাই শাকসবজি ভাল করে ধুয়ে রান্না করে তবেই খেতে হবে।

তেতো সবজি : এই সময়ে সংক্রমণের হাত থেকে আপনাকে বাঁচাবে এই তেতো খাবার’ই। তাই যতই খারাপ লাগুক না কেন বেশি করে নিম,  উচ্ছের মতো তেতো সবজি খেতেই হবে।

গরম পানীয় :  বাড়িতে ফিরে স্নান করে এক গ্লাস গরম পানীয় পান করতে পারেন। পানীয় হিসেবে স্যুপ, দুধ বা অন্য কিছু পান করতে পারেন। মনে রাখা প্রয়োজন এই গরম পানীয় যেন অবশ্যই স্বাস্থ্যকর হয়। এটি জীবাণুর ইনফেকশন থেকে আপনাকে সুরক্ষা যোগাবে।

ভিটামিন সি : ভিটামিন সি সাধারণত সর্দি-জ্বর প্রতিরোধ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া উচিত এইসময়।

কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী