আমের খোসা ফেলে দেওয়ার পরিবর্তে ব্যবহার করুন, কোষ্টকাঠিন্য থেকে মিলবে মুক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রীষ্মকাল মানেই ঘরে ঘরে আম লিচুর আগমন। বাঙালির জামাইষষ্ঠীতে আম-জাম-লিচু এসব মরশুমি ফল না হলে যেন মন ভরে না। সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে আম খাওয়ার জন্য। এমনিতেই সে ফলের রাজা। তাই গৃহস্থ বাড়িতে তার কদরই আলাদা। সচরাচর আমরা আম খেয়ে খোসা আর আঁটি ফেলে দিই।

আঁটি থেকে তো আমগাছ হয়, অর্থাৎ আবার আম খাওয়ার আরও একটা সুযোগ তৈরি হয়। কিন্তু খোসা তো ফেলে দেওয়া ছাড়া উপায় নেই। একেবারে ভুল জানেন আপনারা। ফেলে দেওয়ার পরিবর্তে আমের খোসা এভাবে ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন ভাবে আমের খোসা ব্যবহার করা যায়।

আমের খোসায় থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যা হজম প্রক্রিয়া ভাল রাখতে কার্যকর। পাশাপাশি মুক্তি দেয় কোষ্টকাঠিন্য থেকেও।

আমের খোসায় থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করে। তাই জেনে নিন আমের খোসা কীভাবে ব্যবহার করবেন।

আমডাল বা আমঝোল, অথবা গরমে শরীর ঠান্ডা রাখতে এক আধ টুকরো আম ফেলে দেন অনেকেই তরকারিতে। সেখানে খোসা সহ কাঁচা আম ব্যবহার করুন। খোসা ফেলবেন না।

আমের খোসা শুকিয়ে চিপসও তৈরি করতে পারেন। আমের খোসা দিয়ে দিব্যি আচার করে নেওয়া যায়। কাঁচা আমের খোসা শুঁকিয়ে গুঁড়ো করে কৌটোয় ভোরে রেখে দিন। রান্না বান্নার সময় তরিতরকারিতে ছিটিয়ে দেবেন। দারুণ স্বাদ হবে।

আমের খোসা গাছের জন্য সার হিসাবে ব্যবহার করতে পারেন। আমের খোসা ত্বকের জন্যও খুব উপকারি। ত্বকে লাগালে ব্রণ ও প্রদাহ কমে যায়।

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ