দোলে দেদার ভাং খেয়ে কমছে না মাথা ঝিমঝিম? হ্যাংওভার কাটাতে মানুন এই ৭ পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি: দোল মানে সাধারণ মানুষ শুধু  রং খেলে না সেই সঙ্গেও প্রিয়জনের সঙ্গে আনন্দ, হইহুল্লোড় ও জমিয়ে ভুরিভোজ করে। সেই সঙ্গেও চুমুক দেয়  ভাংয়ের গ্লাসে। রংয়ের উৎসবের আমেজ  ভাং  না খেলে ফিকে হয়ে যায়। তাই অনেকেই রং খেলার পর ঠান্ডাইয়ের শরবত গ্লাসে চুমুক দেয়  ক্লান্তি, মাথাব্যথা, ঝিমভাব কমাতে। কিন্তু পরের দিনে মাথা ব্যথা কমতেই চায় না। কীভাবে এই ঝিমঝিম ভাব কাটাবেন ভাবছেন রইল  ভাংয়ের হ্যাংওভার কাটানোর উপায়। 

১. হ্যাংওভার কাটাতে পর্যাপ্ত জল খান। শরীরে জলের অভাব থাকলে হ্যাংওভার সহজে কাটতে চায় না। তাই পর্যাপ্ত পরিমাণে জল খান তাতে শরীর আর্দ্র থাকবে এবং যাবতীয় টক্সিন  বেরিয়ে যাবে। 

২.  ভাং ছাড়াও দোলের দিন বিভিন্ন ভাজাভুজি, মশলাদার কিংবা মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকুন।  বাইরের খাবার এড়িয়ে  চলুন। পুষ্টিযুক্ত খাবার  খান। 

৩.  ভাং খাওয়ার পরে শরীরের অস্বস্তি কাটাতে ঈষদুষ্ণ জলে স্নান করুন। তাতে  ক্লান্তিভাব কাটবে, পেশিগুলিও সচল হবে। মাথা ঘোরার  সমস্যা  দূর হবে।  

৪.  আদার রস ভাংয়ের নেশা কাটাতে পারে।  তাই আদার টুকরো মুখে নিয়ে লজেন্সের মতো খেতে পারেন। হ্যাংওভার  কাটাতে  খান আদার রস। 

৫. লেবুর জল  শরীরে যাবতীয় বর্জ্য পদার্থ দূর করে । ভিটামিন সি যুক্ত এই ফল ভাং-এর নেশা কাটাতেও পারে।  ভাংয়ের হ্যাংওভার কাটাতে আধ কাপ ঈষদুষ্ণ জলে লেবুর রস মিশিয়ে খেয়ে নিন।  

৬. ডাবের জলে খনিজ ও ইলোক্ট্রোলাইট উপাদান থাকে। চটজলদি ভাংয়ের নেশা কাটাতে  চাইলে ডাবের জল খান।  

৭. শরীরের জমে থাকা দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে গ্রিন টি। ভাং খাওয়ার পরদিন ৩-৪ বার এই চা পান করুন। ক্লান্তিভাব কেটে যাবে।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার