স্বাস্থ্যের কথা ভাবছেন? ভরসা রাখুন বাঙালির চিরন্তন পদ মাছ-ভাতে

বাড়িতে রান্না করা ভাত-ডাল ও মাছের কোনও তুলনা নেই। স্বাস্থ্য বজায় রাখতেও এই ডায়েটই চোখ বন্ধ করে মেনে চলতে পারেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথায় বলে ‘মাছে-ভাতে বাঙালি’। কিন্তু শুধু তো মাছ আর ভাতই নয় তার সঙ্গে বাঙালির পাতে থাকে আরও অনেক রকমের পদ। যেমন ডাল ছাড়া বাঙালির দুপুরের খাওয়া শেষ হয়না। আর এই খাবারগুলির মধ্যেই লুকিয়ে থাকে বাঙালির পেটপুজোর আসল রহস্য ও তার সমাধান। তাই বাড়িতে রান্না করা ভাত-ডাল ও মাছের কোনও তুলনা নেই। স্বাস্থ্য বজায় রাখতেও এই ডায়েটই চোখ বন্ধ করে মেনে চলতে পারেন। জেনে নিন এতে ঠিক কতটা কী পুষ্টিগুণ রয়েছে।

ভাতঃ অনেকের মনেই এক ভ্রান্ত ধারনা রয়েছে ভাত খেলে ওজন বেড়ে যাবে বা মোটা হয়ে যাবে। কিন্তু সবক্ষেত্রে এই ধারণা সঠিক নয়। ভাতে রয়েছে কার্বোহাইড্রেট, এছাড়াও এতে ৪-৫ গ্রাম প্রোটিন রয়েছে। কিন্তু ভাতে কোনো ফ্যাট নেই। ভাতে থাকে ভিটামিন বি ও অ্যান্টিঅক্সিডেন্ট। সিদ্ধ করা ভাত মূলত ভিটামিন বিতে সমৃদ্ধ থাকে। এছাড়াও থায়ামিন, রাইবোফ্লাভিন ও নিয়াসিনের মত উপাদান থাকে সিদ্ধ ভাতে তাই যদি আপনি রুটির বদলে ভাত খেতে ভালোবাসেন ও দিনের মধ্যে বেশ কয়েকবার ভাত খান তাহলে সেক্ষেত্রে আপনার দুশ্চিন্তার কারণ নেই। তবে হ্যাঁ, কোনো সমস্যার সম্মুখীন হলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন।

ডালঃ আমাদের ডায়েটে ডাল একটি গুরুত্বপূর্ণ উপাদান। ভাত-ডাল অথবা ডাল-রুটি খেতে আমরা প্রত্যেকেই অভ্যস্ত। আর তার জন্য আমাদের নানাপ্রকারের ডালের উপর ভরসা করতে হয়। মুসুর, মুগ, কাবুলি চানা, ছোলার ডাল প্রভৃতিতে প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট সহ নানা উপাদান আমাদের শরীরে প্রয়োজনীয় নানা উপাদানের জোগান দিতে সাহায্য করে।

মাছের ঝোলঃ বাঙালি মাছের ঝোল পেট ভালো রাখার এক অন্যতম খাবার। প্রাণীজ প্রোটিনের সবথেকে বড় উৎস হল মাছ। এতে থাকা ম্যাগনেশিয়াম, সেলেনিয়াম, ভিটামিন ডি, ফসফরাস, আয়োডিন প্রভৃতি। খনিজ পদার্থ ও ভিটামিনের অন্যতম উৎস মাছ। এছাড়াও নানা প্রকারের জিওল মাছ, ছোট চারা মাছ শরীরে বেশি পুষ্টি জোগায়। কোলেস্টেরলের ভয় থাকলে তা থেকেও খানিকটা নিষ্কৃতি পাবেন। প্রতিদিন আপনার ডায়েটে মাছ থাকলে তা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। 

ভদ্রেশ্বরে মালগাড়ির ইঞ্জিন বেলাইন, হাওড়া-বর্ধমান রুটে ব্যাহত ট্রেন চলাচল

দলে সুযোগ না পেয়ে অবসাদ, আত্মঘাতী ১৭ বছরের ক্রিকেটার 

মরক্কো থেকে স্পেনে বেপরোয়া অনুপ্রবেশ, প্রাণ গেল ৯ জনের

‘পাথরসম্রাট’ টুলু কোথায়? ১৫ ঘণ্টার তল্লাশির পর সিল সিউড়ির প্রাসাদোপম বাড়ি

পাকা বাড়ির স্বপ্ন অধরাই রইল, মাটির ঘরেই চিরঘুম বাবা-মেয়ের

মহারাষ্ট্রে ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত অন্তত ৩

আমেরিকায় চাকরি করতে দিতে হতে পারে ১ লক্ষ ডলার! দুশ্চিন্তায় ভারতীয় পড়ুয়ারা

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৩, চলছে উদ্ধারকাজ

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

‘গুলামদের দ্বীপ’, জন্মের পর থেকেই মালিকদের ‘সম্পত্তি’ হয়ে যায় শিশুরা

মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ