বাঁচবে ইলেকট্রিক বিল, এসি না চালিয়ে ঘর ঠাণ্ডা রাখুন সহজ কয়েকটি উপায়ে

Share:

 নিজস্ব প্রতিনিধি: গ্রীষ্ম দুয়ারে কড়া নারছে। খাতায় কলমে বৈশাখ মাস না পড়লেও বেশ ভালোই গরম অনুভূত হচ্ছে। বাড়ছে দিনের তাপমাত্রা। দুপুরের প্রখর রোদ আর ঘরের ভেতর জমে থাকা তাপ অনেক সময় জীবনযাপনকে অস্বস্তিকর করে তোলে। বেশিরভাগ মানুষ এখন সমস্যার সমাধানে এয়ার কন্ডিশনার বা এসির কথা ভাবেন। তবে সবাই তো এসি কিনতে পারেন না। অনেকে ক্ষেত্রে আবার ইলেকট্রিক বিলের কথাও মাথায় রাখতে হয়। তাই সব দিক বাঁচিয়ে কীভাবে ঘর ঠাণ্ডা রাখবেন জেনে নিন। 

জানানা খোলার সঠিক নিয়ম 

সকালের দিকে জানলা খুলে রাখলেও বেলা বাড়লে বিশেষ করে পশ্চিম ও উত্তরমুখী জানালা বন্ধ রাখুন এতে ঘর ঠাণ্ডা থাকবে। 

 হালকা রঙের মোটা সূতির পর্দা

 হালকা রঙের মোটা সূতির পর্দা ব্যবহার  করুন।  পর্দা এমন পুরু হওয়া উচিত যাতে ঘর কিছুটা অন্ধকার হয়ে যায়। পর্দার বাইরের দিকে সাদা কাপড় থাকলে সূর্যের আলো প্রতিফলিত হয়ে ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে। পর্দায় জল  স্প্রে করলে বা ভেজা চাদর ঝুলিয়ে দিলে ঘর ঠাণ্ডা থাকে। 

জানালার সেড বা ছাউনি

জানালার উপর সানশেড বা ছাউনি থাকলে সূর্যের তাপ অনেকটাই কম ঢোকে।  সানশেড না থাকলে হালকা রঙের ছাউনি টানিয়ে ছায়া তৈরি করা যায়।

 এক্সস্ট ফ্যান

এক্সস্ট ফ্যান ঘরের ভেতরের গরম বাতাস বাইরে বের করে দেয়। এটি দেয়ালের উপরের দিকে বসান বিশেষ করে    রান্নাঘর বা বাথরুমে। ঘরের গরম হাওয়া বাইরে বের করে দেয়।  

গাছ লাগান

বাড়ির আশপাশে বড় গাছ থাকলে তা প্রায় ৭০ শতাংশ রোদ আটকে দিতে পারে। ঘরের ভেতরে মানিপ্ল্যান্ট, অ্যালোভেরা বা অ্যারিকা পাম রাখা রাখলে ঘর ঠাণ্ডা থাকবে 

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ