মঙ্গলে শুরু ‘মলমাস’ পৌষ, মোট ১৬ টি শুভকাজ নিষিদ্ধ, কী কী এবং কেন?

১৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পৌষ মাস। সাধারণত এই মাসকে বাংলায় মল মাস বলা হয়। এছাড়া পৌষমাসকে ধনু সংক্রান্তি, আবার খরমাসও বলা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অগ্রহায়ণ মাস শেষ! ১৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পৌষ মাস। সাধারণত এই মাসকে বাংলায় মল মাস বলা হয়। এছাড়া পৌষমাসকে ধনু সংক্রান্তি, আবার খরমাসও বলা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য ধনু রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই খরমাস শুরু হয়। এই ৩০ দিনের মাসে সমস্ত শুভ কার্যকলাপ নিষিদ্ধ। বিশ্বাস অনুসারে, এই সময়কালে কোনও শুভ কার্য সম্পাদন করা অত্যন্ত অশুভ। কোনও শুভ অনুষ্ঠান করাও হয়, তাহলে ক্ষতি হতে পারে।

আসলে খরমাসে সূর্যের গতি কম কার্যকর হয়। তাহলে জেনে নিন, ১৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারী, ২০২৬ পর্যন্ত কোন কোন শুভকাজ করা নিষিদ্ধ! এই ৩০ দিন সময়কালে বিবাহ, গৃহস্থালি অনুষ্ঠান, নামকরণ অনুষ্ঠান, মাথা মুণ্ডন অনুষ্ঠান, অন্নপ্রাশন এবং বাস্তু পুজোর মতো সকল শুভ অনুষ্ঠান নিষিদ্ধ। সব মিলিয়ে মোট ১৬টি আচার-অনুষ্ঠান নিষিদ্ধ। এছাড়াও এই সময়কালে তুলসী পাতা ছিঁড়ে ফেলাও অশুভ। কারণ খরমাসের সময় ভগবান বিষ্ণুর পুজো করা হয়। আর তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তাই তুলসি পাতা ছিঁড়ে ফেলা নিষিদ্ধ। এছাড়া খরমাসের সময়, সাত্ত্বিক খাবার এড়িয়ে চলুন। অর্থাৎ রসুন, পেঁয়াজ, মাংস, মাছ এবং ডিমযুক্ত খাবার না খাওয়াই ভাল, অন্যথায় সূর্যদেব ক্রুদ্ধ হবেন।

এছাড়া খরমাসের সময় বাড়ি তৈরি করা বা জমি কেনা বা বিক্রি করাও অশুভ। এই সময়কালে এই ধরনের কাজ করলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। খরমাসের সময় নতুন ব্যবসা শুরু করাও অশুভ। তাহলে আর্থিক সমস্যায় পড়তে পারেন। এই সময়ে নতুন চাকরিতে যোগদান বা বড় বিনিয়োগ করাও এড়িয়ে চলুন। খরমাসের সময় নতুন বাড়িতে প্রবেশ করাও অশুভ। এটি করলে বাড়ির সুখ ও সমৃদ্ধি নষ্ট হতে পারে।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের