চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এই দীপাবলিতে কেশসজ্জায় থাকুক জবা-পদ্ম-অপরাজিতা, কীভাবে সাজবেন রইল টিপস

নিজস্ব প্রতিনিধি: পুজো মানেই সাজগোজ। সব জায়গায় না হলেও রাজ্যের বেশ কিছু জায়গাতে কালিপুজো প্রবল জনপ্রিয়। তিল ধারনের জায়গা থাকে না। পুজোয় ঘুরতে যাওয়া মানেই থাকে সাজগোজের ঘটা। দুর্গাপুজোর লুক বদলে ফেলুন এই দীপাবলিতে। বাড়িতে হোক বা বাইরে পুজোর সময়ে অনেকেই হেয়ার স্টাইলিং করতে পছন্দ করেন। কালিপুজোয় গোলাপ, জুঁই, বেল, জারবেরা ছেড়ে বিনুনি কিংবা খোঁপায় লাগান জবা-পদ্ম, নীলকণ্ঠের মতো রংবাহারি ফুল। দেরি না করে জেনে নিন এই ফুলগুলি দিয়ে কীভাবে সুন্দর করে সাজিয়ে তুলবেন বিনুনি কিংবা খোঁপা।

১. মা কালীর পুজোয় আসল ফুলই হল জবা। সেই ফুল দিয়েই এবার সাজিয়ে নিন খোঁপা। সাদা-হলুদ কিংবা সোনালি রঙের শাড়ির সঙ্গে জবাফুলের কেশসজ্জা দেখতে লাগবে অপূর্ব। গোল খোঁপা করে তার চারিপাশে ক্লিপে করে আটকে দিন জবাফুল।

২. নীল অপরাজিতার মালায় বিনুনি সাজালে চোখ ফেরাতে পারবেন না অনেকেই। এক্সপেরিমেন্ট করার সাহস আর আত্মবিশ্বাস থাকলেই এই ফুল দিয়ে করা যাবে বাজিমাত।

৩. দীপাবলির সাজে নতুনত্ব আনাতে দীপাবলির সাজে। এই ফুল মাথায় দিলে বাড়বে ব্যক্তিত্ব। খোপা করে তার চারদিকে ছোট ছোট পদ্ম ক্লিপের সাহায্যে আটকে নিতে পারেন। কিংবা লম্বা চুল হলে বিনুনি করে কানের পাশে গুঁজে নিতে পারেন কয়েকটা পদ্ম।

এগুলি ছাড়াও পুজোর সময় কমলা কিংবা হলুদ গাঁদা অথবা আকন্দের মালাজোড়ায় বিনুনিতে প্যাঁচ দিলেও খারাপ লাগবে না।  তাহলে আর সমস্যা কি শাড়ির সঙ্গে মানানসই করে মাথাও সাজিয়ে তুলুন আর সকলের নজর কাড়ুন।

Published by:

Share Link:

More Releted News:

খাবারের বদলে শুধু সাপ্লিমেন্টেই ভরসা? বিপদে পড়ার আগে সাবধান!

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ