এই মুহূর্তে

ইতিহাস-স্থাপত্য আর সমুদ্রের অপূর্ব মেলবন্ধন, ঘুরে আসুন দক্ষিণ ভারতের এই স্থানে

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ ভারতের বঙ্গোপসাগর তীরবর্তী এক অনন্য ঐতিহাসিক শহর মহাবলীপুরম (মামল্লাপুরম)। প্রাচীন শিলাখোদাই মন্দির, পাথরের ভাস্কর্য আর নীল সমুদ্রের মেলবন্ধনে তৈরি এই শহর যেন ইতিহাস আর প্রকৃতির এক অপূর্ব সংমিশ্রণ। ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত এই পর্যটনকেন্দ্র ভ্রমণপিপাসুদের কাছে বিশেষ আকর্ষণের। উইকএন্ড ট্রিপ হোক কিংবা ৩-৪ দিনের ছুটি-কলকাতা থেকে মহাবলীপুরম সফর হতে পারে এক স্মরণীয় অভিজ্ঞতা।

কেন যাবেন মহাবলীপুরম?

•মহাবলীপুরম মূলত পল্লব যুগের (৭ম-৮ম শতক) শিলাখোদাই স্থাপত্যের জন্য বিখ্যাত।

•এখানে প্রতিটি পাথর যেন অতীতের গল্প বলে।

•সমুদ্রের ধারে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে।

•তুলনামূলকভাবে কম ভিড় ও শান্ত পরিবেশের কারণে চেন্নাই শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলি সময় কাটানোর জন্য আদর্শ স্থান।

কী কী দেখবেন?

•শোর টেম্পল: বঙ্গোপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা এই মন্দির ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সূর্যোদয়ের সময় এর দৃশ্য অসাধারণ।

•পঞ্চ রথ: পাঁচটি রথাকৃতির মনোলিথিক স্থাপত্য, যা পল্লব যুগের শিল্পকলার অনন্য নিদর্শন।

•অর্জুনস পেন্যান্স: বিশাল শিলাখোদাই ভাস্কর্য, যেখানে পৌরাণিক কাহিনি জীবন্ত হয়ে উঠেছে।

•কৃষ্ণস বাটার বল :ঢালু পাহাড়ের গায়ে অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকা বিশাল গোলাকার পাথর, যা পর্যটকদের বিস্মিত করে।

•মহাবলীপুরম বিচ: সমুদ্রের ধারে আরাম করে সময় কাটানো, ঠান্ডা হাওয়া উপভোগ করা এবং সুস্বাদু সি-ফুড চেখে দেখার সুযোগ।

ভ্রমণের সেরা সময়

•অক্টোবর থেকে মার্চ মহাবলীপুরম ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক সময়।

হালকা সুতির পোশাক, সানস্ক্রিন ও টুপি সঙ্গে রাখলে ভালো।

•এখানকার স্থানীয় হস্তশিল্প ও পাথরের মূর্তি পর্যটকদের কাছে জনপ্রিয় স্মারক।

কীভাবে পৌঁছবেন?

•কলকাতা থেকে সরাসবি বিমানে চেন্নাই পৌঁছে সেখান থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মহাবলীপুরম। ট্যাক্সি বা বাসে দেড় থেকে দুই ঘণ্টায় পৌঁছে যাওয়া যায়।

•ট্রেনেও চেন্নাই পৌঁছে সড়কপথে মহাবলীপুরম যাওয়া যায়। ইস্ট কোস্ট রোড (ECR) ধরে সমুদ্রের পাশ দিয়ে এই ড্রাইভ অত্যন্ত মনোরম।

ইতিহাস, স্থাপত্য ও সমুদ্রের অনন্য মিলন অনুভব করতে চাইলে মহাবলীপুরম হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য।

Published by:

Share Link:

More Releted News:

মৃত্যু কি শেষ, নাকি নতুন যাত্রার শুরু? কী বলছে আধ্যাত্মিক ব্যাখা

নীরব বিপদ ‘ফ্যাটি লিভার’ আক্রান্ত হতে পারে প্রায় ২০০ কোটি মানুষ

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

পয়লা বৈশাখে সারাদিন বাইরে? ত্বককে রক্ষা করতে মেনে চলুন ঘরোয়া টিপস

ছারপোকার উপদ্রবে নাজেহাল? এই ৫ সহজ উপায় অবলম্বন করলেই কেল্লাফতে

রহস্যময় পুরীর জগন্নাথ মন্দিরে ৫গোপন তথ্য, জানলে অবাক হবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ