বর্ষার উৎসবে মাতোয়ারা ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার পাহাড়, নদী, সমুদ্র, সমতলে ঋতুর আগমন যেন প্রকৃতিরই এক অপূর্ব খেলা। বৈচিত্রময় বাংলার প্রকৃতিতে প্রতিটি ঋতুর আলাদা আলাদা সৌন্দর্য থাকলেও বর্ষা আবির্ভূত হয় মেঘ-বৃষ্টির খেলায় এক অনাবিল সৌন্দর্য, রূপ- মাধুর্য ও আশির্বাদের ঝুড়ি নিয়ে। বর্ষার আগমন উৎসবে মেতে উঠে গোটা ভারতবর্ষ। তবে বর্ষাকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ উৎসব উদযাপন হয় এখানে। সেগুলো কী কী? জেনে নিন

১. রথ যাত্রা: পুরীর জগন্নাথদেবের রথযাত্রা ভারতের এক উল্লেখযোগ্য উৎসব। রথের সময় লক্ষের পর্যটক আসেন এখানে। ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গে মূলত এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। ধুমধাম করে এই উৎসব পালিত হয় পুরী, মাহেশ, ইস্কনের মন্দিরে। শুধু তাই নিয়, যে সকল মন্দিরে ও বনেদি বাড়িতে জগন্নাথ দেব আছেন, সেখানেও ঘটা করে হয় এই পুজো।

২. রাখি বন্ধন: ভারতের ভাই-বোনদের সম্পর্ক উদযাপনের এক বিশেষ উৎসব এটি। এই উৎসবের ঐতিহাসিক, ধার্মিক এবং রাজনৈতিক আলাদা অর্থ রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর স্বাধীনতা আন্দোলনে হিন্দু-মুসলমানদের মধ্যে ভাতৃত্বের সম্পর্ক তৈরিতে রাখির প্রচলন করেছিলেন। তবে রাখি পূর্ণিমায় এই উৎসব পালিত হয়।

৩. ওনাম: কেরালার সবচেয়ে বড় উৎসব হল ওনাম। ১০ দিন ব্যাপী এই উৎসব উদযাপিত হয়। নাচ, গান, খাওয়া দাওয়া, সাপ খেলা ইত্যাদি এই উৎসবের অঙ্গ।

৪. নাগপঞ্চমী: ভারতজুড়ে শ্রাবন মাসের নাগপঞ্চমীতে সাপের পুজো করেন। হিন্দু ধর্মে এটি একটি পবিত্র তিথি। কোবরা সাপকে দুধ খাওয়ানো শুভ বলে মনে করা হয় এদিন।

৫. মিঞ্জার মেলা: হিমাচল প্রদেশে জুলাই অগস্ট মাসে এই উৎসব পালিত হয়। বৃষ্টি দেবতাকে তুষ্ট করতেই এই পুজো। পাহাড়ের ঢালে ভাল ফসল উৎপাদন করার আশায় এই পুজো করেন হিমাচলবাসী।

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

একধাক্কায় সস্তা সোনা-রুপো, জেনে নিন আজকের রেট

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

টিআরপি-র শীর্ষাসনে জায়গা ফিরে পেল ‘পরশুরাম’, মুখ পুড়ল ‘রাঙামতী তীরন্দাজ’-এর

‘শেষকৃত্যের’ কিছুদিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ ব্যক্তি ,হতবাক গোটা পরিবার

‘আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

শান্তনু সিনহা-দাউদ যোগ সামনে এল! বাড়ি তৈরিতে আড়াই কোটির তদন্তে নয়া মোড়

একজন ভোটার ভোট দিলেন তিনবার!‌ ফলতা পুনর্নির্বাচন চলাকালীন সামনে এল তথ্য

আতঙ্কের নাম ইবোলা, বিশ্বকাপের প্রস্তুতি শিবির বাতিল কঙ্গোর