চুরি চক্রের বড় পর্দা ফাঁস, পুরুলিয়ায় ১১টি মোটরসাইকেল সহ গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: মোটরসাইকেল চুরি চক্রের পর্দা ফাঁস করল পুরুলিয়ার বাঘমুন্ডি থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। সেই সঙ্গে উদ্ধার হয়েছে ১১টি চুরি যাওয়া মোটরসাইকেল। পুলিশ সূত্রে খবর, ধৃতরা হল অজয় কালিন্দী, গৌতম কুমার, ও অর্জুন কুমার। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮শে মে বৃহস্পতিবার বাঘমুন্ডি থানার কালিমাটির হাটে অভিযান চালিয়ে অজয় কালিন্দী ও গৌতম কুমারকে আটক করা হয়। অজয় কালিন্দির বাড়ি ঝালদা পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বাঁধাঘাটে এবং গৌতম কুমারের বাড়ি কোটশিলা থানার কানুডিহি গ্রামে। ওই দু’জনকে জিজ্ঞাসাবাদ করতেই মোটরসাইকেল চুরির ঘটনা স্বীকার করে নেয়। পরে আবার জিজ্ঞাসাবাদ করা হলে তারা চুরি যাওয়া মোটরসাইগুলি কোথায় বিক্রি করতেন সে তথ্যও পুলিশকে বলেন।

আরও পড়ুন-‘‌গুজবে কান দেবেন না’‌, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

ধৃতরা পুলিশকে জানায়, কোটশিলা থানার কোচাহাতু গ্রামের অর্জুন কুমার নামে এক ব্যক্তির কাছে তারা চুরি যাওয়া মোটরসাইকেল গুলি বিক্রি করতেন। ধৃতদের তথ্যের উপর ভিত্তি করে বাঘমুন্ডি থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে অর্জুন কুমারকে আটক করে। পরবর্তীতে একটি নির্দিষ্ট মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়। পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হলে আদালতের বিচারক তিনজনকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। শুক্রবার (২৯ মে) বাঘমুন্ডি থানার পুলিশ কোটশিলা থানার সহযোগিতায় কোটশিলা এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া মোট ১১ টি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়। ইতিমধ্যে ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ