চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মা লক্ষ্মী সহ এই ৪ দেবদেবীকে তুষ্ট করলে দূর হবে অর্থাভাব

courtesy google

নিজস্ব প্রতিনিধি : হিন্দুধর্মে মা লক্ষ্মী হল সম্পদের দেবী। লক্ষ্মী দেবী প্রসন্ন থাকলে ঘরে সুখ সমৃদ্ধি আসে। সংসারের অভাব দূর হয়।সংসারে মা লক্ষ্মী অধিষ্ঠান না করেন, তবে হাজার চেষ্টা করেও সাফল্য লাভ করা যায় না। তবে মা লক্ষ্মী সহ আরও দেবদেবী রয়েছে যাঁদের আশির্বাদে জীবনে অর্থের অভাব হবে না। জেনে নিন অর্থের দেবদেবীকে বিশেষ ভাবে তুষ্ট করার উপায়।

মা লক্ষ্মীকে তুষ্ট করার উপায় : মা লক্ষ্মীর কলাপাতা অত্যন্ত প্রিয়। মনে করা হয়, কলাপাতায় মা লক্ষ্মীর বাস। তাই মা লক্ষ্মীকে প্রসন্ন করতে হলে কলাপাতায় ভোগ নিবেদন করুন। এতে মা লক্ষ্মী খুশি হয়। জীবনে সুখ সমৃদ্ধি ফিরে আসে।

নারায়ণকে তুষ্ট করার উপায় : নারায়ণকে কলাপাতায় ভোগ নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিয়ে সংক্রান্ত কোনও বাধা থাকলে তাও দূর হয়ে যায় এই নিয়মে। এতে সংসারে সুখ ও শান্তি  আসে।

দেবী দুর্গাকে তুষ্ট করার উপায় :  মা দুর্গাকে কলাপাতায় ভোগ নিবেদন করুন। বিশ্বাস করা হয় এই নিয়মে জীবনের সব সংকট দূর হয়ে যাবে। এতে সংসারে সমৃদ্ধি বাড়বে। সাফল্যের পথে সব বাঁধা দূর হবে।

গণেশকে তুষ্ট করার উপায় : কলাপাতা গণেশের প্রিয় বলে মনে করা হয়। তাঁকে কলাপাতায় ভোগ নিবেদন করলে তিনি অত্যন্ত খুশি হন।সিদ্ধিদাতার আশীর্বাদে জীবন থেকে অর্থকষ্ট দূর হয়। তাই আর্থিক পরিস্থিতি মজবুত করতে চাইলে গণেশকে কলাপাতায় ভোগ নিবেদন করতে পারেন।  

Published by:

Share Link:

More Releted News:

খাবারের বদলে শুধু সাপ্লিমেন্টেই ভরসা? বিপদে পড়ার আগে সাবধান!

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ