কোন নৈবদ্যে তুষ্ট হন হিন্দু দেব-দেবী ? জেনে নিন মনস্কামনা পূরণ করতে কি নিবেদন করবেন

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রত্যেকটা বার বা প্রত্যেকটা দিনের আলাদা এক তাৎপর্য আছে। সেই অনুযায়ী সেই বারে দেব দেবীর পুজো করলে ভক্তের জীবন থেকে বাধা বিপত্তি দূর হয়। তবে প্রত্যেকটা দেবদেবীর প্রিয় খাবার রয়েছে। সেই খাদ্য সামগ্রী ভোগ বা নৈবেদ্য রূপে নিবেদন করা হয়। এতে প্রসন্ন হয়ে থাকেন দেব দেবী গণ। আপনি কী জানেন কোন দেবী-দেবতার কোন খাবার প্রিয় ? তবে জেনে নিন কোন ঠাকুরকে কোন ভোগ বা নৈবেদ্য নিবেদন করবেন।

বিষ্ণু/ মহাপ্রভু/ জগন্নাথ : বিষ্ণু হলেন জগতের নাথ। তাঁর প্রিয় খাবার হল পায়ের বা সুজির হালুয়া।শাস্ত্র মতে বিষ্ণুর ভোগে তুলসীর ব্যবহার করা অত্যাবশ্যকীয়। তাই ভোগের সঙ্গে নিবেদন করুন তুলসী পাতাও।

ভোলানাথ : ভোলানাথ হলেন দেবাদিদেব মহাদেব। কথায় আছে একটি ফুল ও বেলপাতাতেই তুষ্ট তিনি। তার উপর চলছে শ্রাবণ মাস। এই মাস ভীষণ প্রিয় শঙ্করের। তাই এইসময় তাঁর প্রিয় নৈবেদ্য নিবেদন করলে প্রসন্ন হন তিনি।কথিত আছে শ্রাবণ মাসে শিবের উপবাস করলে তাঁকে গুড়, ছোলা ও চিরৌঞ্জির ভোগ দিলে সুফল মেলে। এছাড়াও মিশ্রী শিবের পছন্দের ভোগ। তবে বেলপাতা অবশ্যই রাখবেন।

বজরংবলী : বজরংবলীকে যে ভোগই অর্পণ করুন না-কেন তাতে তুলসী পাতা দিতে ভুলবেন না। বজরংবলীকে খুশি করতে হালুয়া, পাঁচমেওয়া, গুড়ের লাড্ডু, বোঁদের লাড্ডু ভোগ হিসেবে দিতে পারেন।

মা লক্ষ্মী : লক্ষ্মীকে পায়েস, সাদা রঙের বরফি অর্পণ করা শুভ। যাঁরা বৈভব লক্ষ্মীর উপবাস করেন, তাঁরা প্রতি শুক্রবার লক্ষ্মীক পায়েসের ভোগ অর্পণ করতে পারেন। এছাড়াও পরিবারের লোকেরা হাসিখুশি মিলেমিশে থাকলে লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন।

দেবী দুর্গা : প্রসাদ হিসেবে হালুয়া দেবী দুর্গার খুব প্রিয়। সামনেই নবরাত্রি ও দুর্গাপুজো। এছাড়াও কলা, নারকেল, মিষ্টি হালুয়া, মালপুয়া দুর্গার ভোগের মধ্যে অন্যতম।

গনপতি বাপ্পা : গণেশের সবচেয়ে প্রিয় ভোগ হল মোদক। মোদক ছাড়াও বোঁদের লাড্ডু, বেসনের লাড্ডুও খুব প্রিয় গণেশের। পৌরাণিক কাহিনি গণেশের ক্ষিদে পেলে মা পার্বতী তাঁকে মোদক তৈরি করে খাওয়াতেন।

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিক্ষক, আহত ৩ পড়ুয়া

৫০ বছরের ‘দুঃশাসনের’ অধ্যায় শেষ! পালাবদলের পর স্বাধীনতা দিবসে দিলীপের বিস্ফোরক দাবি

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

১১ বছর ধরে হাঁটুর বয়সী যুবতীর সঙ্গে প্রেম, তৃতীয় বিয়ে কবে করছেন অনুরাগ কাশ্যপ?

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

টুলুর ‘সাম্রাজ্য’-এর নেপথ্যে কারা? অনুব্রতের দেহরক্ষীর বাড়িতে তল্লাশি পুলিশের

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর

২০৩৬-এ ভারতে অলিম্পিক, ‘জেন আলফা’র মন জয়ে বড় ঘোষণা মোদির

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের