পিতৃপক্ষে দান করুন ৭ জিনিস, ভাগ্য চমকাবে, সংসারে উপচে পড়বে ধন-সম্পত্তি

পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হয় দেবীপক্ষ। এ বছর পিতৃপক্ষ শুরু হচ্ছে আজ তথা ২৬ সেপ্টেম্বর থেকে। মহালয়ার দিন শেষ হয় পিতৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হয় দেবীপক্ষ। এ বছর পিতৃপক্ষ শুরু হচ্ছে আজ তথা ২৬ সেপ্টেম্বর থেকে। মহালয়ার দিন শেষ হয় পিতৃপক্ষ। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই সময় পূর্বপুরুষেরা পিতৃলোক থেকে সূক্ষ্মরূপে পৃথিবীতে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হতে আসেন। তাই এই সময় পিণ্ডদান, তর্পণ এবং শ্রাদ্ধানুষ্ঠানের পাশাপাশি কিছু বিশেষ জিনিস দান করাও শুভ বলে মনে করা হয়। আর পিতৃপুরুষ, পূর্বপুরুষ, ঋষি বা বাবা-মা তুষ্ট হলে তাঁদের আশীর্বাদে জীবদ্দশায় দীর্ঘায়ু, সন্তান, ধন-সম্পত্তি এবং শান্তি লাভ করা যায়। তাহলে জেনে নিন, এ বছর পিতৃপক্ষের সময় কোন ৭টি জিনিস দান করা সবচেয়ে ফলপ্রসূ হবে…

কালো তিল দানঃ ধর্মগ্রন্থ অনুসারে, ভগবান বিষ্ণুর ঘাম থেকে কালো তিলের উৎপত্তি হয়েছে। তাই শ্রাদ্ধ, পিণ্ডদান এবং তর্পণের সময় কালো তিল দান করা অত্যন্ত শুৎ। এতে পূর্বপুরুষেরা সন্তুষ্ট হন এবং তাঁদের অসীম আশীর্বাদ লাভ করা যায়।

গো-দানঃ শাস্ত্রে গরুকে সকল দেব-দেবী এবং পূর্বপুরুষদের বাসস্থান বলা হয়। পিতৃপক্ষে গরু দান করলে বা গোশালায় গরুকে সবুজ ঘাস, গুড় এবং খড় নিবেদন করলে পূর্বপুরুষদের মোক্ষ লাভ করা যায়। বংশ বৃদ্ধি হয়।

বস্ত্র দান: পিতৃপক্ষে কোনও অভাবী, দরিদ্র ব্যক্তি বা ব্রাহ্মণকে ধুতি, কুর্তা, তোয়ালে বা চাদর দান করা অত্যন্ত শুভ। বিশ্বাস করা হয় যে বস্ত্র দান করলে সম্মান, স্বাস্থ্য এবং দীর্ঘ জীবন লাভ করা সম্ভব হয়।

ঘি ও গুড় দান: যদি আপনার সংসার ক্রমাগত অশান্তি লেগেই থাকে বা আপনি আর্থিক সঙ্কতে ভুগে থাকেন, তবে পিতৃপক্ষে খাঁটি ঘি বা গুড় দান করা আপনার জন্যে ভাল। এটি দারিদ্র্য দূর করতে এবং পারিবারিক সম্পর্কে মধুরতা আনতে সাহায্য করে।

সোনা বা রুপো দান: বিশ্বাস করা হয় যে, রুপো সরাসরি চন্দ্রের সঙ্গে সম্পর্কিত। পিতৃপক্ষে নিজের সামর্থ্য অনুযায়ী সোনা বা রুপোর কোনও সামগ্রী দান করলে পূর্বপুরুষদের পরম শান্তি লাভ করা যায়। এই দান বংশের উন্নতি এবং মানসিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত উপকারী।

লবণ দান: জ্যোতিষশাস্ত্র ও ধর্মমতে, পিতৃপক্ষে লবণ দান করলে অনিচ্ছাকৃত পাপ ও অপকর্ম থেকে মুক্তি পাওয়া যায়। এটি ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে। এ সময় দান করার ভাল সময় হল, সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। 

শনির কৃপায় ৮৩ দিন ৫ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

শনির কুদৃষ্টি, সারাদিনে অনেক কাজে বাধা পড়বে, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র